সর্বশেষঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন

ভোলার বাণী রিপোর্ট ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)। মঙ্গলবার (২১ মে) দিনভর তারা ৩ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শণ করেন।
পরিদর্শন কালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় পুলিশ সুপার ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ভোলা জেলা পুলিশ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।