সর্বশেষঃ

ভোলায় ২ মাদক কারবারীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ২ মাদক কারবারী ও সেবনকারীকে মাদক আইনে সাজা দিয়েছে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। বৃহস্পতিবার (১৬ মে) রাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারের ৫নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে এ সাজা দেয়া হয়। সাজা প্রাপ্তরা হলে জামাল উদ্দিন (২৮), পিতা-আইয়ুব আলী (আবু) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থ দন্ড ও শেখ ফরিদ লাট (২৭), পিতা-নছির লাট কে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দেন। আটককৃত মাদক জনসন্মুখে ঘটনাস্থলে পুড়িয়ে ফেলা ও সাজাপ্রাপ্তদেরকে কারাগরে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, ওই এলাকায় দির্ঘদিন যাবত মাদক বিক্রি ও সেবন কার্যক্রম চলে আসছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রীকফিল্ডের কাছে-জামাল ও শেখ ফরিদ লাট অনেকগুলো মাদক (গাজা) বিক্রি ও সেবনের জন্য প্যাকেটিং করছে। এমন সময় এস আই রাসেল, এস আই মহিউদিœ জুয়েল, এ এস আই ইলিয়াছ, এ এস আই বাশারসহ সঙ্গীয় পোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করেন। তাদের স্বিকার উক্তিমতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হাসান, জামালকে ১ বছরের কারা ও ২০০ টাকা অর্থদন্ড ও শেখফরিদ লাটকে ৩ মাসের কারা ও ১০০ টাকা অর্থদন্ডের আদেশ দেন। আটককৃত মাদক জনসন্মুখে ঘটনাস্থলে পুড়িয়ে ফেলা ও সাজাপ্রাপ্তদেরকে কারাগরে পাঠানো হয়েছে।
পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাট গ্রুপটি জনসংখ্যায় বেশী হওয়া ওই ইউনিয়নের বড় বড় নেতারা তাদের ছত্রছায়ায় রেখে ইউনিয়নে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে,তারা কোন আইনের তোয়াক্কা করেননা। তারা মাদক ব্যবসা, সেবন,ধর্ষন, চুরি-ডাকাতি, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। প্রত্যেকটি ইউপি নির্বাচনে তাদের জন্য একজন সদস্য পদ দিতে হয় নেতাদের। নেতাদের সহায়তায় লাট গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি, তাদের ভয়ে কেউ মুখ খুলছেননা। তারা পুরা ভোলা সদরে মাদক ব্যবসা ও সেবনের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তাদের সাথে যোগ হয়েছেন সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন, মহিলা মেন্বার বেগম লাট (লেডি ক্যাডার),কাদির ফরাজি,জহির চেয়াম্যানের বডি গার্ড রহিম আলীর ছেলে ফরিদ, ভেলুমিয়ার গলাকাটা মিজান, হিরন লাট, রহমান লাটসহ অনেকে। এদের বিরুদ্ধে জি আর-৬০১/২২, ৬৭১/২১, ১০৫/২২,৭০৮/২১ মামলার ওয়ারেন্ট রয়েছে। মাদক কারবারিদের সাজার খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি খাওয়া খাওয়ী করেছেন স্থানীয় জনতা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।