অসহায় হাসিনা-রেনু দুই বোনকে সহায়তা করলো জেলা প্রশাসন

ফলোআপ
ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর অবশেষে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অসহায় হাসিনা ও রেনু বিবি নামের ওই দুই বোনকে সহায়তা করলো জেলা প্রশাসন ভোলা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুই বোনকে সহায়তা করা হয়। এ সময় তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘর উত্তোলনের জন্য ২বান করে দুই বোনকে সর্বমোট ৪বান টিন এবং নগদ ৬ হাজার টাকা করে সর্বমোট ১২ হাজার টাকা দেয়া হয়। দুই বোনকে এ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা টিএস ফিদা হাসান।
