সর্বশেষঃ

মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবে না : মোহাম্মদ ইউনুছ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা দুইজন চেয়ারম্যান প্রার্থী। আমি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ১৫ বছরের ভাইস চেয়ারম্যান। আপনাদের ঘরের মোঃ ইউনুছ। আর অন্যজন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১০ বছরের চেয়ারম্যান, আমার বড় ভাই, যে এসি ও বড়লোকদের নিয়ে চলেন আলহাজ্ব মোঃ মোশারেফ মিয়া। একই দলের কর্মী হয়ে আমরা কেন ভোটারদেরকে হামকি-ধমকি দিয়ে ভোট দান থেকে দুরে রাখবো ? মানুষকে কেন হুমকি দিতে হবে ? কর্মীদের হাত কেটে নিতে হবে কেন ? মানুষের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ও জলদস্যু দিয়ে ভোট নেয়া যাবেন, আমি আপনাদের সেবা করার জন্য চেয়ারম্যান পদে মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কায় ভোট চাই। বুধবার (১৫ মে) বিকালে বাপ্তা ভোটের ঘরের নিকট উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ ইউনুছ।
তিনি আরো বলেন, আমাদের অবিভাবক সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশ মতে আমি চাই জনগনের ভোট। আর আমার বড় ভাই চায় অটো পাশ। আমার বিরুদ্ধে শুধু গুজব আর গুজব ছড়িয়ে আমাকে জনগণ থেকে ছিনিয়ে নিয়ে মেঘনায় ডুবিয়ে দিয়ে তিনি অটো পাশে চেয়ারম্যান হবেন। অটো পাশের দিন শেষ, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এসির মধ্যে বসে সন্ত্রাসী দিয়ে ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করে ভোট নেয়ার পরিকল্পনারও দিন শেষ। তাই জনগণের কাছে ছুটে এসেছি। কেউ গুজব ছড়াবেন না, গুজবে কেউ কানও দেবেন না।
মোহাম্মদ ইউনুছ বলেন, আপনাদের ভোট মুল্যবান সম্পদ, কেউ জোড় করে ছিনিয়ে নিতে পারবে না। হুমকি দিয়ে ভোট থেকে জনগনকে দুরে রাখার চেষ্টা করবেন না। আগামী ২১ মে সকালে মা-বোন, ভাই-ভাবী সবাইকে নিয়ে যার যার ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, বিকালে আপনাদের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন। মনে রাখবেন-প্রশাসন ও আমরা কর্মীরা আপনাদের পাশে আছি,আপনাদের ফেলে আমরা যাবোনা, আমরা আপনাদের সাথে থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমি তোফায়েল আহমেদ এমপির ভাগ্নে। আনারসের প্রার্থী ও কর্মীরা মামার নাম ভাঙ্গীয়ে মিথুক্কেরা ফায়দা লোটার চেষ্টা করছে। মামা যদি মোশারেফ মিয়াকে নির্বাচন করতে বলতেন, তাহলে ইউনুছ কোন দিন মামার কথার বাহিরে গিয়ে নির্বাচন করতেন না।
তিনি জলদস্যু চকেট জামাল ও কামালকে হুশিয়ার করে বলেন, চকেট জামালতো ভোলা সদরে বাসিন্দা নয়, সে বহিরাহত একজন জলদস্যু। একাধিক খুনের আসামী। সে কিভাবে ভোলা সদরে অস্ত্রধারী বাহিনী নিয়ে এলাকায় এলাকায় ভোটারদের হুমকি দিয়ে বেড়ায় ? প্রশাসনকে তার দিকে দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
ভোলা পৌর আওয়ামীলীগের সভাপতি নজিব উল্লাহ নাজু মোল্লা বলেন, আমি এত দিন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ মিয়ার (আনারস) নির্বাচন করেছিলাম। মাঠে দেখি তাদের ভোট নাই, যা ছিল তা তাদের পরিকল্পনায় সরে গেছে। এগুলো আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন করতে দিবেন না। আপনারা কাদের উপর হামলা করবেন, কার কাছ থেকে ভোট চুরি করে নিবেন ? তাই আমি তাদের ত্যাগ করে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুছ (মটরসাইকেল) ও আমার সংগঠনের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী (উড়োজাহাজ) প্রতীকের ভাল মনের মানুষদের সাথে একত্র হয়ে কাজ শুরু করলাম। ইনশাআল্লাহ তারা দুইজনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি সকল জনগণের কাছে ইউনুছ ও পলাশকে ভোট দেয়ার আহবান জানান।
বাপ্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মঞ্জু মাতব্বরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সরোয়ারের উপস্থাপনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিন্টু তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, সুশান, আবিদুল আলমসহ নেতা-কর্মীরা।
উঠান বৈঠকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও হাজার হাজার স্থানীয় নারী-পুরুষ সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে সন্ধ্যার পরে ভেদুরিয়া ইউনিয়নের ১১ তারিখ নামক স্থানে দ্বিতীয় উঠান বৈঠক করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুছ ও ভাইসচেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।