মধ্যরাত : পর্ব-২৫৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি খেতে খেতে অনেক কথা ভাবলাম। অনেক চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার সামনে কাঁচের বাটিতে দু-তিন রকমের মাছ তরকারী ছিল। মাছ না খেয়ে ভুলে সমজি ডাল দিয়ে খেয়ে উঠতে যাচ্ছি, এমন সময় উমা বলল, খুব ভাল মানুষ দাদা। মাছের ঝোলে হাত দেয়নি কি হল এত ভাবনা কিসের ? দোলার জন্য আমি-ত রয়েছি। দাদা আপনি এত ঘাবড়ে গেছেন কেন ? আমি বললাম, না না ও সব কিছু না। এমনিতে ভুলে গিয়েছিলাম। বললাম তুমি এত পরিশ্রম করো না। শরীর ভেঙ্গে পরবে। পিঠে কাল সকালে বানাবে কেমন ? ও ঘাড় কাত করে সম্মতি জানাল। দেখলাম সাদা ধবধবে অনেক চালের গুড়ো করে খাওয়ার টেবিলের উপর কাপড় বিছিয়ে শুকাতে দিয়েছে। এত পরিশ্রম করে কার জন্য, কিসের জন্য। কোন রাগ নেই, নীচতা নেই, দীনতা নেই, স্বার্থ নেই, অর্ধরে ক্ষীণ হাসির রেখা সব সময়ে লেগে আছে।
আমাদের জন্য সবকিছু উজার করে দিয়ে যেন ওর শান্তি। সুশান্তকে হারিয়ে ও যেন আমাদের একান্ত আপন জন বলে গ্রহণ করেছে। কি পেয়েছে আমাদের কাছে, কিছুইত দিতে পারিনি। বিধবা মানুষ একটু পুজো আহ্নিক, উপবাস একাদশী। এনিয়েই তারা দেখেছি জীবন কাটিয়ে দেয়। হয়তঃ পুরী কাশী বৃন্দাবন তীর্থ যাত্রার সামিল হয়। উামা তীর্থ যাত্রা কি আমার বাড়ীতে স্থগিত হয়ে রইল ? ও বোধ হয় আমাদের সেবা করে শান্তি ও আনন্দ পায়। আমার মধ্যে সুশান্তর স্মৃতিকে বোধহয় কুড়িয়ে পায়। সুশান্ত ছিল আমার পরম সুহৃদ-বন্ধু। ছোট ভাইও বলতে পারি। এই বিংশ শতাব্দিতে এরকম অভিন্নতা দেখা যায় না। ও ভীষণ ভালবাসত আমাকে। আমার মান-অভিমান সবকিছুই নিরবে সহ্য করত। আজ উমা তার প্রতীক, আমি যেন এখন একটু চোখ বুঝলে সুশান্তকে দেখতে পাই। সুশান্ত যেন আমার চারিপাশে ঘুরে বেড়ায়। আমি উমাকে বলি না। বললে আবার ওর কান্নার ঢেউ উঠবে। এমনি বেশ ভাল, এটা-সেটা কাজ নিয়ে থাকে, কোন ক্রমে সুশান্তর নাম ওর কর্ণ কুহরে প্রবেশ করলেই হল, কেঁদে কেঁটে একাকার করে তুলবে।
আমি যতদূর সম্ভব উমার সামনে সুশান্তর কথা কম মনে করি না। রাত অনেক হতে চলল, তবু কিচেনে টুং টাং কাঁচের জিনিস নাড়াচাড়র শব্দ হতে লাগল। উমার কাজ এখনও শেষ হয়নি। ও এমনি অনেক রাত অবধি সংসারের সকলের চাহিদা মেটানোর জন্য অনলস পরিশ্রম করে। এটা ওর একটা শান্তি ও স্বস্তি। কচ আসছে, সে জামাই মানুষ; তার আপ্যায়ন সবই উমা ভাবছে। আমি আছি বেশ, উমা আবার দোলার বাচ্চা হবে তার জন্য ছোট ছোট কাঁথা সেলাই করে। অবশ্য আমি দেখব করে লুকিয়ে লুকিয়ে করে। ও এটা বোঝেনা যে এক বাড়ীর মধ্যে থেকে কিছুই লুকিয়ে রাখা যায় না। আমার দুটু চোখ, দুটু অতন্দ্র প্রহরী সজাগ ও সতর্ক।
(চলবে———–)
