ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন’র পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

এম রহমান রুবেল ॥ আসন্ন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোশারেফ এর পক্ষে আনারস মার্কায় ভোট চেয়ে কাচিয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নের মাঝামাঝি পরানগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব। রবিবার (১৩ মে) বিকালে পরানগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে তারা আনারস মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য ও ইউপি সদস্য আঃ মালেক, কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সবুজ, মনির মেম্বার, জামাল উদ্দিন চকেট প্রমুখ।

নকিব চেয়ারম্যান ভোট চাইতে গিয়ে ভোটারদের কাছ থেকে দোয়া চেয়ে প্রার্থী ভাইর জন্য দোয়া চেয়েছেন আর পূনরায় আনারস প্রার্থী মোশারেফ হোসেন কে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
