আনারস প্রতিক প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করলেন দোস্ত মাহমুদ

এম রহমান রুবেল ॥ ভোলা সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান আনারস প্রতিকের প্রার্থী মোশারেফ হোসেন এর পক্ষে ভোলার কালিবাড়ী রোডস্থ ৩নং ওয়ার্ডে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ। রবিবার (১২ মে) বিকালে কালিবাড়ী রোডের বিভিন্ন বাসা বাড়িতে উপজেলা চেয়ারম্যান আনারস প্রতিক প্রার্থীর সমর্থকদের নিয়ে ভোট চান। এসময় উপস্থিত ছিলেন যুবলীন নেতা সোহেল মুরাদার, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নীলয় মাহমুদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগসহ উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
