সর্বশেষঃ

রাজাপুরে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন’র উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর ইউনিয়নবাসীর ব্যানারে শনিবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে তুলাতলী বাজার সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক হয়।
রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, জামাল উদ্দিন। এসময় রাজাপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসময়, চেয়ারম্যান পদপ্রার্থী মোশারেফ হোসেন উঠান বৈঠকে তার বক্তব্য বলেন ভোলা জেলার মধ্যে সদর উপজেলা সবচেয়ে উন্নয়নশীল উপজেলা। গ্রামগুলো শহরে রুপান্তরিত হয়েছে, রাস্তাঘাট কালভাট সব কিছু পাকা হয়েছে তাই এই উন্নয়ন কে চলমান রাখতে আগামী ২১ তারিখে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এ সময় অন্যান্য বক্তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।