সর্বশেষঃ

ফরিদপুরে দুই ভাইকে হত্যার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইয়ামিন হোসেন ॥ ফরিদপুরের মধুখালীতে নির্মাণ শ্রমিক দুই সহোদরকে উগ্রবাদী সন্ত্রাসীদের কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুর ২টায় শহরের হাটখোলা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুনবাজার গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে উগ্র হিন্দুরা মুসলমান দুই ভাইকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। দ্রুত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই হত্যাকান্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। দেশে যারা সংখ্যায় এক পার্সেন্টও না তারা যদি সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সরকারকে খুঁজে বের করতে হবে এর পিছনে কেউ ইন্ধন দিচ্ছে কি না। নিশ্চয়ই কেউ ইন্দন দিচ্ছে। কেউ ইন্দন না দিলে তারা এমন দুঃসাহস কোথায় পায়? কাজেই সরকারকে খুব দ্রত ইন্ধন দাতাদের খুঁজে বের করে কঠিন শাস্তির জোর দাবি জানান।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ সভাপতি মাওলানা তাজউদ্দীন ফারুকী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, ইসলামী আন্দোলন এর নেতা মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।