মধ্যরাত : পর্ব-২৫৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : বাড়ী এসে দেখি হেমন্ত এখন এ ঘরে ওঘরে ঘুরে বেড়াচ্ছে। উমার সাথে কথা বার্তা বলছে। সকাল বেলায় যে ওর মন মানসিকতা দেখে দিয়েছিলাম। এখন মুখমন্ডল হাসি-খুশী। ওকে দেখে একটু নিশ্চিত হলাম। বাসায় এসে কাপড়-চোপড় বদলিয়ে কিছু খেলাম। উমা কাছে এসে বলল, দাদা কচ দোলা ফোন করেছিল। ওরা শনিবার লসএঞ্জেল থেকে এখানে এসে পৌছাবে। আমি বললাম, দোলার শরীর ভালত ? ও বলল ভাল। আমি বললাম, খুব ভাল। উমার মুখ আনন্দে যেন ছেয়ে আছে, কথা-বার্তায়, চাল-চলনে যেন একটা খুশী-খুশী ভাব উপচে পড়ছে।
হেমন্ত শুক্রবার দিন চলে যেতে চাইল, উমা বলল মাঝে মাঝে এব বাবা। তোমাকে দেখলে আমরা খুব খুশী হব। আমি হেমন্তকে গাড়ী করে নিয়ে ওর এপার্টমেন্টে পৌছে দিয়ে এলাম। হেমন্ত নিজের যায়গায় পৌছে খুব খুশী হল। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। পথে আসতে আসতে মনে উদয় হল অনেক কথা। নিজের আমার কোন ভাই ছিল না। থাকলে অনেক ভাল হত, আমার সুখ-দুঃখের অংশগ্রহণ করত। আজ যেন হেমন্তকে কাছে পেয়ে আমার পুঞ্জিভুত ¯েœহ ভালবাসা উথলে উঠে। আদরে ¯েœহে কাছে কাছে রাখতে ইচ্ছে করে। পথে মনে হল উলকো কিংবা সিয়ারস ঘুরে যাই। বা বনিমার্ট (মিরাকেল মার্ট) হয়ে ঘুরে দেখি। ছোট ছোট বাচ্চাদের খেলনা, জামা পাই কিনা ? দোলা পরশু শনিবার এসে যাচ্ছে, ওর বাচ্চা হবার আর বেশী দেরি নাই। মনে হল অনাগত সেই নবীন শিশুর ক্রন্দনে আমার ঘরে, আমার ঘরে, একটা আনন্দের ফুল ঝুড়ি খেলবে। সে একন কবে কোন সময় আমি যেন হাজার বছর ধরে প্রতিক্ষিতা হয়ে আছি। সেকি এই দোলার সন্তান ?
অনেক দোকান ঘুরলাম, মন মত পছন্দ সই সে রকম কিছু পেলাম না। তবু কিছু কিছু ছোট ছোট জামা, দু-চরটা পছন্দ খেলনা কিনে বাড়ীর পথে রওয়ানা দিলাম। বাড়ীর দরজায় এসে কলিং বেল টিপলাম। উমা এসে দরজা খুলে হেসে কুটি কুটি হতে লাগল। দাদা এখন খেলনা দিয়ে কি হবে ? আমার কাছে প্রশ্ন রাখল। আমি বললাম, দোলা আসছে, ওর বাচ্চা হলে ওকে দেব। উমা বলল, আগে হোক, তখন কিনে আনতে হয়, এত আগে এসব কিনে রাখা নাকি ভাল না। আমি ভললাম, তা-ত জানি না। আমার বহুদিনের সাধ, এসব কেনার জন্য, আজ পথে মনে হল তাই কিনে নিয়ে এলাম। আমি বললাম উমা প্যাকিং অবস্থায় রেখে দাও।
উমা জিনিষগুলি নিয়ে ওর ঘরে গেল। আমি নিউজ পেপারটা উল্টিয়ে পালটিয়ে দেখছিলাম। উমা খেতে ডাকল, রুইমাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে পাক করেছিল। অনেক দিন পরে এসব খেয়ে খুব ভালো লাগল। উমা নিজে খায় নিরামিষ, আর বেচারা আমার জন্য এতকষ্ট করে সুখাদ্য তৈরী করে, খেতে গিয়ে আমার বার বার লজ্জা পায়। ওকে আমি কোন শান্তি-সুখ দিতে পারিনি। অভিতব্য ওর কপালে লিখে রেখেছে বৈধব্য। আমি কি করে তা খন্ডন করব। আমাকে আরও মাছ, মাছের ঝোল দিল, বলল দাদা আপনি খান, দোলার জন্য আমি অনেকগুলি রেখে দিয়েছি। ও আসলে ওকে খুব ভালো করে রেঁধে খাওয়াব। আমি খেতে খেতে ওর সরল এবং সহজ মনের কথাগুলি শুনে খুশী হলাম। ভগবানের কি অপার লীলা খেলা। আমি এক ছন্নছারা খেয়ালী সংসার বিরাগী মানুষ, সুশান্তকে হারিয়ে উমা এসে আমার বাড়ীতে যেচে আশ্রয় নিয়ে, দোলাকে আমাকে কি গভীর শ্রদ্ধায় ভালবাসায় জড়িয়ে রাখতে চায়। আমি-ত জীবনে কোন পূণ্য করেছি বলে মনে হয় না। মানুষে বলে এ নাকি কোন পূণ্যের ফল।
(চলবে———-)
