আশরাফ হোসেন লাভু ছিলো আওয়ামীলীগের নিবেদিত প্রাণ : শোক সভায় তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার সদ্য প্রয়াত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু’র স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ভোলা জেলা আওয়ামীলীগের কার্যলয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মমিন টুলু’র সভাপতিত্বে শোক সভায় প্রধান আলোচক হিসাবে টেলিকনফারেন্স যোগ দেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
শোক সভায় তোফায়েল আহমেদ বলেন, লাভু আত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি একজন সৎ আদর্শ, নিষ্ঠাবান মানুষ ছিলেন। ব্যক্তিগত ভাবে তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত নেতা ও আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। লাভুর এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দল একজন নিবেদিত কর্মী হারালো। তাই সবাইকে লাভুর জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন।
এসময় সৈয়দ আশরাফ হোসেন লাভুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম, সালাউদ্দিন লিংকন, ভারপ্রাপ্ত পিপি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট নূর নবী, অতিরিক্ত পিপি এডভোকেট সোয়েব হোসেন মামুন, এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভুর বড় ছেলে এডভোকেট সৈয়দ আশিক প্রমুখ। স্মরণ সভার সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: শামসুদ্দিন।
এ সময় বক্তারা বলেন, সৎ এবং কর্মঠ ব্যক্তি হিসেবে তাঁর অবদান ছিল অনন্য। তাঁর বিকল্প কেউ হবে না। ব্যাক্তি চলে যায়।রেখে যায় তার কর্ম। কর্মের মাঝে সৈয়দ আশরাফ হোসেন লাভু বেঁচে থাকবেন সবার মনি কোঠায়। লাভুর মতো ব্যাক্তিত সম্পন্ন মানুষ এই সমাজে বিরল। তার কর্মক্ষেত্রে ভালো মনের মানুষ ছিলেন।
বক্তারা আরো বলেন, লাভু ত্যাগী আওয়ামীলীগের নেতা ছিলেন। আইনজীবী সমিতিতে তিনি একাই আওয়ামী লীগের জন্য লড়াই করতেন। আওয়ামীলীগের দুঃসময় তিনি কর্মীদের মামলা পরিচালনা করতেন। আওয়ামীলীগের অফিসে ছিলেন নিয়মিত একজন সদস্য। দলের জন্য নিবেদিত ছিলেন। লাভু ভাই আওয়ামীলীগের জন্য একজন সম্পদ ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন এবং শোকাহত স্বজনদের এই শোক সহিবার শক্তি দান করেন উপস্থিত সকলে এই দোয়া কামনা করেন। শোকসভা শেষে সৈয়দ আশরাফ হোসেন লাভুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু গত ২০ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭.১০ মিনিটে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সৈয়দ আশরাফ হোসেন লাভু ভোলা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও পরে সহ-সভাপতি, ভোলা বারের সভাপতি, ৫ বার যুগ্ম সম্পাদক, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
