মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মনজুর রহমান কামরুল ॥ ‘শেখ হাসিনার উদ্বোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানের মধ্য দিয়ে ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) ভোলার বাংলাবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রাহক রেজিষ্টেশন শেষে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্ধের সহযোগীতায় জেনারেল ম্যানেজার মোঃ খালেদুল ইসলামের অনুমতি ক্রমে অনুষ্ঠানে সমিতি বোর্ডের সম্মানিত সভাপতি ও পরিচালক মোঃ নজরুল ইসলাম (লাবু) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আসন গ্রহন করেন মোঃ ইয়ার উল্যাহ মিয়া, সহ-সভাপতি ও পরিচালক এলাকা নং ৬, মোঃ কামরুল ইসলাম মনোনিত এলাকা পরিচালক মোঃ ফখরুল আলম, মনোনিত এলাকা পরিচালক, মোঃ মাকসুদুর রহমান পরিচালক এলাকা নং ১, আবুল কালাম আজাদ পরিচালক এলাকা নং ২, মোঃ মিজানুর রহমান মনোনিত এলাকা পরিচালক, মোঃ সোহেল চৌধুরী কোষাধ্যক্ষ ও এলাকা পরিচালক, মোঃ মেহেদি হাসান, সচিব ও পরিচালক এলাকা নং ৭ ফখরুন্নেসা মহিলা পরিচালক, সামিয়া আক্তার, মহিলা পরিচালক, তানিয়া আক্তার আখি মহিলা পরিচালক।
পরিচালকগণের আসন গ্রহণ শেষে পল্লী বিদ্যুৎ জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ আব্বাসী পবিত্র কোরান তেলাওয়াত করেন। পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সদস্যদের উপস্থিততিতে বাপবিবোর্ড চেয়ারম্যান মহোদয়ের বাণী পাঠ করে শুনানো হয়। গ্রাহকদের কুপন সংগ্রহ করা লটারীর ড্র করে, ১০ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। প্রতি উপজেলার আবাসিক নিয়মিত বিল পরিশোধ কারী ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। এছাড়া বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের নিয়োমিত বিল প্রদান কারী প্রতি খাতে ৩ জনকে পুরুষ্কার প্রদান করা হয়। পুরুষ্কার বিতরণ শেষে পরিচালকগণের নির্বাচন কর্তৃক নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ শাহিনুর রহমান, এজিএম আবু সাঈদ আল মোস্তাক ইঞ্জিঃ মোঃ আশিকুল ইসলাম ডিজিএম, পরানগঞ্জ জোনাল অফিস প্রমুখ উপস্থিত ছিলেন।
