মধ্যরাত : পর্ব-২৩০

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : উমা হেমন্তকে হাতের তৈরী জানি কি করা ছিল তাই দিল হেমন্ত বলল, না মাসিমা খেয়ে এসেছি। উমা বলল মায়ের কাছ থেকে ছেলেকে খঅলি মুখে যেতে নেই। আমি বললাম, দেখ হেমন্ত মা ডেকে কি ফ্যাসাদ বাঁধিয়েছ, এখন ঠ্যালা সামলাও। হেমন্ত হেসে ফেলল। বলল আচ্ছা দিন। উমা আমাকে চা দিল। চা খেতে খেতে অনেক গল্প করছিলাম, বাংলাদেশের গল্প। এবার ১৯৮৭ সালে বাংলাদেশে বন্যার জল উঠেছিল, প্রায় বছরই বন্যার জলের জন্য বাংলাদেশে প্রবল ক্ষয় ক্ষতি হচ্ছে। মানুষ না খেয়ে কঙ্কাল সার হচ্ছে। চালের দাম উর্ধ্ব হতে উর্ধ্বতর তরকারী দশ টাকার নীচে নেই সের হিসেবে।
স্বামী হারা মেয়ে মানুষের ছোট ছোট মেয়ের হাত ধরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। না খেয়ে ছেলে ময়েগুলি হাড্ডিসাল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর উপায় নেই। মিলিটারী, পুলিশ দেখতে পেলে গাড়ীতে তুলে নিয়ে যায়। দেশের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে, দেশ অন্যান্য দেশের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। আমার দেশ গরীব। সরকার গরীব, দেশের জনসাধারণ, চাকরী করে, মুটে গিরি করে, বাসায় কাজ করে যে বাবা মায়ের ৪-৫টা ছেলে মেয়ে ঐ পয়সায়-ত তাদের পেট ভরে না। তখন তারা হাত পাতে ধনীর কাছে। কি করবে তারা ? তবু বেচে, ভিক্ষা করে, ছেলে মেয়ে গুলোকে বাঁচাতে পারে।
এবারও ১৯৮৭ সালের বন্যায় দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন দেশের থেকে সাহায্য যাচ্ছে, সাহায্য চেয়ে পাঠিয়েছে দেশের রাষ্ট্রদূতেরা। যে সোনার বাংলায় সোনা ফলত, সর্বনাশী বন্যার জলে দেশটাকে দুর্ভিক্ষের করাল গ্রাসে গিলে ফেলেছে। দেশের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। অনেক কিছু লিখতে হয়। সাহায্য গেলেও সে সাহায্য গরীব জনসাধারণের হাত পর্যন্ত দিয়ে পৌছায় কি না সন্দেহ। যারা রক্ষক, তারাই ভক্ষক। এসব কথা আর বেশি বললাম না। কারণ আবার বলতে বলতে সীমা লঙ্ঘন না করে যাই চেপে গেলাম। বললাম এখন-ত অনেক রাত হল যাবে হেমন্ত ? হেমন্ত বলল, নিশ্চয় আসি মাসিমা, আবার আসব কেমন ? উমা নিশ্চল পাথরের মত চোখ দিয়ে হেমন্তের গন্তব্য পথের দিকে তাকিয়ে থাকল। সুশান্ত চলে যাওয়ার পর থেকে উমা বড় অসহায়, বড় ভেঙ্গে পরেছে। ওর ভাব-সাবে মনে হয়, আজ যদি হেমন্তের মত একটি ছেলেও থাকত, তা হলে ওকে আকড়ে ধরে উমা বাঁচতে চাইত। পরের ছেলেকে ধরে বেঁধে কতক্ষণ কাছে রাখ যায়। উমা ডাইনিং টেবিলে বসে বসে কতক্ষণ কি যেন ভাবল। সে ভাবনা সীমাহীন সমুদ্রের মত।
আমি বললাম, উমা যাও ঘুমাও-গে। খেয়েছ ? না খেলে খেয়ে ঘুমুতে যাও। রাত জেগনা, শরীর খারাপ করবে। উমা চলে গেল ওর ঘরে। আমিও ঘুমুতে গেলাম। শুতে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঘুম-ত এলই না, আরও নানা চিন্তা, নানা ভাবনা ভেবে অনেকক্ষণ জেগে থাকলাম। অনেক গভীর রাতে একটু তন্দ্রা লেগে এল। মধ্য রাতের পাখি প্রহর ঘোষণা করল। এক, দুই, তিন, চার দেওয়ালের বড় ঘড়িটায় ঢং ঢং করে ৪টার ঘণ্টা পরল। উঠে গিয়ে জানালার কাঁচ ধরে দাঁড়িয়ে থাকলাম। নিস্তব্ধ রাত, যেন নিরব হয়ে কি ব্যথায়, কি বেদনায় আচ্ছন্ন হয়ে আছে। কেন মধ্য রাত আমার কাছে এ রকম লাগে ? বড় বড় কবি-সাহিত্যিক এই রাতের রূপ কথা নিয়ে কত উপন্যাস, কতকথা, কত কবিতা সৃষ্টি করেছে। সেই কাব্য-সাহিত্য-ত আমি আমার ইউনিভার্সিটির জীবনে সে সব পড়ে পড়ে রাতের পর রাত কাটিয়ে দিয়েছি। কত আনন্দ, কত সচ্ছন্দ, কত ভোগ, কত বিলাস সে সব অমর সাহিত্যে লিপিবদ্ধ হয়ে আছে।
(চলবে——–)
