মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, অফিস বন্ধ করেছে পুলিশ
এনডিএম থেকে অব্যাহতি নিলেন ভোলার ইয়ামিন

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তা বাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা এনডিএম এর আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন ইয়ামিন হোসেন।
এনডিএম প্রতিষ্ঠার কয়েক মাস পর থেকেই এ দলের সাথে রাজনীতি করা ইয়ামিন সাংবাদিকদের জানান, এনডিএম নিবন্ধন হওয়ার আগ থেকেই দলের গঠনতন্ত্র মেনে রাজনীতি করে আসছি। এখন দল নিবন্ধন পেয়েছে। সারাদেশে পরিচিতো হয়েছে তবে আমার পেশাগত দায়িত্ব ও পারিবারিক ব্যস্ততায় রাজনীতিক কাজে সময় দেওয়া অসম্ভব। তাই আজ (২৮শে জানুয়ারী ২০২৪) থেকে এনডিএম এর সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
পরিশেষে এনডিএম এর জন্য শুভ কামনা ও আগামী দিনে দশ ও দেশের স্বার্থে ভালো ভুমিকা রাখবে সে প্রত্যাশা করেন তিনি।
