মধ্যরাত : পর্ব-২২৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আজ ক্যামেলিয়া তার স্বামীকে নিয় সংসার করে চলছে। জানিনা সুশান্তর মৃত্যুতে তার কতটুকু হৃদয়ে আঘাত লেগেছে। না সুশান্তর অসুস্থ্যতার মধ্যে একখানা চিঠি দিয়ে ধন্যবাদ জানিয় তার কর্তব্য বা বড় লোকের ভদ্রতা দেখিয়ে শেষ করে দিয়েছে। সুশান্তর মৃত্যুর দিন থেকে আমরা না গুনে দেখলেও প্রায় ৬ মাস হল। আশ্চর্য্য দিন গুলি কত তাড়াতাড়ি চলে যায়, ভাবতেও বিশ্ময় লাগে। উমা সুশান্তর শোক অনেকটা সামলে নিয়েছে। অনেক স্বাভাবিক হয়ে এসেছে। ওর এখন চিন্তা দোলার বাচ্চা হবে সে কল্পনা করে মাঝে মাঝে মুখে ও হাসির আভা দেখা দেয়। আমি মনে মনে সান্তনা পাই, তবু মেয়েটি আশা নিয়ে বেঁচে থাকুক।
ডোরা লিখেছে ও ভাল আছে। উমাদি যেন একবার এসে ভার্জিনিয়া থেকে বেড়িয়ে যায়, মন ভাল লাগবে। ডোরার চিঠি পেয়ে একটু মনে মনে হাসলাম। উমার কি এখন সেই মনের অবস্থা আছে ? যার স্বামী নেই, সে জানে তার কি মহামূল্যবান জিনিস চলে গেল। সুখ-সাধ, রূপ-যৌবন সে-ত সব স্বামীর জন্যই ছিল। আজ উমা কতরিক্ত, কত অসহায়, কত করুনার পত্র হয়ে দিন যাপন করছে। সেজন্য কবি লিখেছে– ওরে শুভ্র বসনা রজনী গন্ধা বনের বিধবা মেয়ে। ডোরা বিয়ে সাদী করেনি। ও বুঝেনা যার যায় সে বোঝে। অন্য জনে উপলব্ধি করতে পারেনা। ডোরাকে ও রাগ করা যায় না, ও দুরের মানুষ, দূর থেকে যা ভাবে তাই লিখে।
কচ এর হঠাৎ ফোন পেলাম। দোলার শরীর ভাল না, আপনার কাছে যেতে চায়। আমার একদম ছুটি নেই, দাদু আপনি যদি এসে ওকে দয়া করে নিয়ে যান, ওরত ডেলিভারী ডেট দেরী আছে। ও গেলে-ত আমারও একা ভাল লাগে না, তবু যদি আপনি এসে বুঝিয়ে রাখতে পারেন। কি যে করি, এইত ক’দিন আগে কচ নিয়ে গেল, এখনই আবার আসতে চায় ? কচকে দোলাকে ফোনে বুঝিয়ে বললাম, আরও কিছুদিন থাক। আমি আসছি, বই পড়, টিভি দেখ, মুখি দেখ; সময় কাটাও। এ সময় আবার শুয়ে-বসে বেশিক্ষণ থেক-না, শরীর খারাপ হবে। সংসারের খুটি-নাটি কাজগুলি যথা সম্ভব করো। তবু দোলার সেই ছেলে মানুষী; ও দাদু তুমি এস না ? আমার একা একা সারাদিন ভাল লাগে না, কচ অফিসে চলে গেলে আর ভাল লাগে না। ও দাদু, উমাদিকে পাঠিয়ে দাও। আমি বললাম, আচ্ছা দেখি। উমাকে কথাটা বললাম। উমা চুক করে শুনল। জানি না কথাটা কি ভাবে গ্রহণ করল। বলল দেখি আমার মন মোটেই ভাল না। কোথাও যেতেও ইচ্ছে করে না। বা যাওয়ার মত মন মানষিকতা আমার নেই। আমি চুপ করে কথাগুলি শুনে গেলাম।
(চলবে———)
