সর্বশেষঃ

গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপির সাথে ডরপ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এনজিও বিষয়ক প্রতিনিধি: আজ (২৩ জানুয়ারি ২০২৪) গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারউজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ এর একটি প্রতিনিধি দল। কালিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে ডরপ এর নির্বাহী উপদেষ্টা জনাব আজহার আলী তালুকদার এর নেতৃত্বে ডরপ প্রতিনিধিদল মাননীয় সাংসদের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় ডরপ ইয়ুথ ফোরাম এবং মাদার পার্লামেন্ট এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কালিগঞ্জে ডরপ এর কার্যক্রম এর সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেন। জনাব আজহার আলী তালুকদার বিস্তারিত আকারে ডরপ মাতৃত্বকালীন ভাতা, স্বপ্ন মা প্যাকেজ এবং তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মাননীয় সাংসদকে অবহিত করেন। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশ নেন এবং আইনটি সংশোধনের জন্য সংসদে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।
এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আরো উপস্থিত ছিলেন , ডরপ প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুবিনা ইসলাম এবং ডরপ এনগেজমেন্ট অফিসার তরুণ কান্তি দাশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।