ভোলায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ভোলায় লিড খামারিদের প্রাণি সম্পদ বিষয়ে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় লিড খামারিদের প্রাণিস ম্পদ বিষয়ে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেমন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউট (জ্যোতি) প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। শনিবার (২০ জানুয়ার) সকালে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউট (জ্যোতি)’র অধ্যক্ষ সাধন চন্দ্র পাল, ডাঃ তৈয়বুর রহমান, ও সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কামরুজ্জামান। প্রশিক্ষণে ২৫ জন লিড খামারি অংশ নেয়।
