মধ্যরাত : পর্ব-২২১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), (গত পর্বের পর) : সেদিন সন্ধ্যাবেলা কচ এসে উপস্থিত। আমি বললাম, কি হে শ্যামসুন্দর। কেমন লাগল লসএঞ্জেল। বড় অপূর্ব কচ বলল। চোখে না দেখলে বিশ্বাস হয় না। জানেন দাদু, সমুদ্রের পাড়ে বসে আমার মায়ামির জঙ্গলের কথা আমার অনেক বার মনে হয়েছে। দোলা পাশে থাকলে বড় উপভোগ্য হত। বেশ এখন যাও, মানস প্রিয়াকে দেখ। কচ বলল, এবার দেভ না, একে বারে সঙ্গে করে নিয়েই যাব। আমি বললাম, তোমার জিনিস কতকাল আর পরের কাছে রেখে দেবে। কাছে কাছে রাখাইত ভাল। আমি এই কথা বলে হো হো করে হেঁসে ফেললাম। সুশান্ত চলে যাওয়ার পর থেকে আমি এমন করে কত দিন হাসিনি।
দোলা এসে ড্রইং রুমে কচের কাছে বসল। কচ বলল, কি শরীর ভাল-ত ? দোলা বলল, ভাল, তুমি ? আমি ভালই আছি। দেখনা সাগর পাড়ে থেকে থেকে শরীর খানা বানিয়েছি কি ? দোলা বলল একেবারে কাবুলিওয়ালা। দোলা বলল, একে বারে কাবুলিওয়ালা বসে গেছ। এই বলে দোলা হেসে ফেলল। উমা জানি কোথায় ছিল, হাসির শব্দে আমাদের কাছে এসে দাঁড়াল। আমি বললাম, উমা বস। উমা বসল, বলল কচ এখন এসেছ ? কচ বলল, খানিকক্ষণ হল। দোলাকে বললাম, দোলা কচকে কিছু খেতে দাও, খালি গল্প করলেই চলবে ? খালি পেটে গল্প জমে না। কচ বলল, না না; প্লেনে অনেক কিছু খাবার দিল, মাথা-মুন্ডু। ওসব মনেও থাকে না। আমি এখন কিছু খাব না। পরে যা হয় খাব। আমি কাপড় চোপড় বদলিয়ে আমার বিছানা পত্র ড্রইং রুমে নিয়ে এলাম। আমার রুমটা কচ দোলাকে দিলাম, উমার ঘরে উমা একাই থাক। ওকে কিছু বলতে সংকোচ হয়।
দোলা বলল, দাদু তুমি কোথায় শোবে। আমি বললাম, মোঝেতে। ও বলল, তোমার ঠান্ডা লাগবে। আমি বললাম, আমার ঠান্ডা লাগবে না। কচ লসএঞ্জেলের অনেক মুখরোচক গল্প করল। উমা দোলা আগ্রহ সহকারে শুনতে লাগল। উমা বলল, আমার মনে হয় কোথা থেকে ঘুড়ে আসি। এখানে একদম আমার দম আটকে আসে। কচ বলল, উমাদি লসএঞ্জেল চলুন, আপনার ভাল লাগবে। দোলাও উচ্চসিত হয়ে বলল, তাইত আমার খেয়ালই হয়নি, উমাদি চলুন না ? এই বলে উমার মুখের দিকে তাকিয়ে থাকল। উমা বলল, দেখি পরে তোমাদের জানাব। অনেক রাত অবধি কচ লসএঞ্জেরের গল্প গুজব করে। শেষ পর্যন্ত ৪টি ভাত খেল এক কাপ চা খেয়ে শুতে গেল। দোলাও বিছানায় আশ্রয় নিল। আমি ড্রইং রুমের ফ্লোরে বিছানা পেতে শুয়ে পরলাম। অনেক রাত অবধি আমার ঘুম এলনা। কত কথা, কত স্মৃতি, কত ব্যথা এই বুকে ধরে আমি জীবন পথে এগিয়ে চলছি। একটু যেন তন্দ্রা লেগে এল। হঠাৎ ড্রইং রুমের দেয়ালের বড় ঘড়িটার মধ্যে রাতের প্রহর ঘোষণা করল। এক-দুই-তিন-চার আমার ঘুম ভেঙ্গে গেল। উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালাম। একটা কাল কুচ কুচে বিড়াল মিউ মিউ করে জানালার কাছে দাঁড়াল। অনেক সময় নাকি ভুত পেত্নীও বিড়াল কুকুর হয়ে আসে বা কেহ মারা গেলে তার আত্মাও বিড়ালের রূপ ধরে আসে। জানিনা এ বিড়াল মানুষের আত্মা না সত্যি বিড়াল। বিড়ালের চোখ দুটি রাতের আধারে ঝক ঝক করছিল। বিড়ালটি মিউ মিউ করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বিড়ালটির দিকে চেয়ে ভাবছিলাম। অনেক অনেক কথা। তখন ভোর হয়ে আসছিলো। পাখির কিচির মিচির শব্দে আমার তন্ময়তা কেটে গেল, তাড়াতাড়ি বিছানা পত্র গুটিয়ে আমি বাথ রুমে ঢুকে দাঁত ব্রাশ করলাম। হাত-মুখ ধুয়ে স্নান সেরে নিলাম। আমার আবার রোজ সাবান মাখার অভ্যাস। সাবান না গায়ে মাখলে আমার-ত মনে হয় স্নানই হয় না। (চলবে——)
