মধ্যরাত : পর্ব-২১৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : উমার চোখ দুটো ছল ছল করছিল, কান্নায় গলা আটকে আসছিল। সামলে নিয়ে চুপ করে থাকল। বললাম, দোলা চা দাও। দোলা ঘরে চা ছিল, বোধ হয় বিস্কুট ছিল, এসে দিল। ছেলেটি চা খেতে খেতে ঘরের আসবাবপত্র চোখ ঘুড়িয়ে ঘুড়িয়ে দেখছিল, উমা উঠে ওর রুমে চলে গেল। অলকের সাথে আমি অনেক আলাপ করছিলাম। ওর দেশের বাড়ীর অনেক গল্প করল। ওর বাবা প্রাকটিশ করে অনেক পসার করেছে। এখন পাবনায় লব্ধ প্রতিষ্ঠিত আইনজ্ঞা। ওরা দুই ভাই লন্ডনে আছে, একজন চ্যাটার্ড একাউনটেন্ট। আর একজন এম.বি.এ। ওর বাবা ছেলেদের চিঠি দিয়েছে কাকীমাকে দেখে যাবার জন্য। যদি কাকীমা দেশে যেতে চায় তাকে দেশে পাঠাবার জন্য। আমি বললাম, জিজ্ঞাসা করো। উমা যেতে চাইলে যাবে, অনেক আমার মুখের দিকে অপলক নেত্রে চেয়ে থাকল। আমি বললাম, খেয়ে-দেয়ে বিশ্রাম করো, পরে কথা হবে। আমি বিকালে খেয়ে-দেয়ে টিভির প্রোগ্রাম দেখছিলাম। উমা দোলার সাথে কি কথা যেন বলছিল। অনেক রাত হল, অলপ বিছানায় পিঠ রাখল। আর আমি নানা চিন্তায় রাত্রে বিছানায় শুয়েও ঘুমাতে পারিনি। অনেক দুঃখ, অনেক ব্যাথা, বুকটা সারারাত তোলপাড় করল। সামনে দোলার মা হবার ইঙ্গিত চলছে। ওকে নিয়ে নানা চিন্তা, আমি-ত এসব কিছুই বুঝিনা। ডাক্তারের সরনাপন্ন হবার প্রয়োজন। উমা চলে গেলে এ বিরাট দায়িত্ব আমার একা সামলাতে হবে।
ভোরো ঘুম থেকে উঠে আমি স্নান সেরে ইউনিভার্সিটি যাবার আয়োজন করছিলাম। অলক এসে বলল, কাকামনির ব্যাংকে কি রকম টাকা-পয়সা আছে ? আমি বললাম, পাস বইটা উমার কাছে আছে। চেক বইও ওর কাছে। সবকিছুর হিসেব পত্র ওর কাছে আছে। অলক আর কিছু জানতে চাইলনা। আমি ভার্সিটির পথে পা বাড়ালাম। অলক বলল, কাকিমাকি পাবনায় যাবে ? আমি বললাম, যে তুমি আলাপ করে দেখ। আমার আর কথা বলার সময় ছিল না। আবার বাস ধরতে হবে, বাস স্টপেজে এসে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে অফিসের ভার্সিটির কলেজের ছেলে মেয়ে, ভদ্রলোক, ভদ্র মহিলাতে বাসটা পরিপূর্ণ হয়ে গেল। আমি বাসে বসে নানা কথা, নানা বিষয় ভেবে ভেবে আমার গন্তব্য স্থানে এসে পৌছে গেলাম। সেদিন আমার একটা জরুরী ক্লাশ ছিল। কমন রুমে আর গেলাম না। ঘড়ি দেখে বুঝলাম ক্লাশের সময় উত্তীর্ণ হয়ে গেছে।
সেদিন সন্ধ্যার একটু আগেই বাসায় ফিরে এলাম। দেখলাম উমা ড্রইং রুমে অলকের পাশে বসে মুখ ঢেকে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। আমি বললাম, অক উমা কাঁদছে কেন ? অলক বলল, পাবনা ফিরে যাবার কথা বলেছিলাম। কাকিমা যেতে চাইছে না, এখানেই থাকতে চায়। আমি বললাম, এখানে থাকুক- যেতে বলছে কে ? অলক বলল, আমি। আমি বললাম, দেখ অলক; উমা-ত আর ছেলে মানুষ না। উমা যেখানে থেকে শান্তি পায় সেখানে থাক, তোমরা ওকে টানা হেচড়া করনা। অলক বলল, এখানে-ত আমাদের আপন কেহ নাই। উমা বলল কে বলল আপন কেহ নেই ? প্রশান্ত-দা আছেন। আমি প্রশান্ত-দার কাছে থাকব। বাকী কটা দিন পুরীতে। কাশীতে তীর্থ যাত্রার অভিবাহিত করতে চাই। অলক তুমি এসেছ ভাল, চিঠি-পত্র দিয়ে আমার খোজ-খবর নেবে। আমাদের-ত সুশান্ত বেঁচে থাকতে, শ্বশুর মশায় মারা যাবার পর কোন খোজ-খবর নেওনি। উমা এই বলে শোবার ঘরে চলে গেল।
(চলবে——-)
