মধ্যরাত : পর্ব-২০৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি বললাম যাবে যাবে, দেখো ঠিক যাবে। ডাক্তারদের সাথে পরামর্শ করে সুশান্তকে মন্ট্রিল নিয়ে আসার জন্য স্থির করলাম। সুশান্ত এখন বেশ সুস্থ্য মনে হয়। মুখে সুস্থ্যতার কথা বলে, কিন্তু দাঁড়াতে গেলে হেলে দুলে পরে। লাঞ্চ কি এখনও অসুস্থ্য। ওকে গাড়ী করে উমাকে নিয়ে মন্ট্রিলের পথে ডাক্তারদের সাথে পরামর্শ করে গাড়ি দিলাম। সারা পথেই সুশান্ত কেমন নিস্তেজ হয়ে পরছিল। তবু আমি গাড়ী ড্রাইভ করে ওকে নিয়ে সন্ধ্যা হয় হয় এমন সময় মন্ট্রিল এসে পৌছে গেলাম।
তাড়াতাড়ি সুশান্তকে ধরে ঘরে এনে শুইয়ে দিলাম। উমা ওর মাথার কাছে বসে ওকে সেবা শুশ্রুশা করছে। আমি ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাবার জন্য মন তখনই স্থির করে ফেললাম। ঘরে এসে জল টুকুও মুখে নেই নাই। ওকে আবার গাড়ী করে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম। ডাক্তার তখনই হাসপাতালে সিট নিতে বলল। আমি ওকে নিয়ে মন্ট্রিল জেনারেল হাসপাতালে গেলাম। ডাক্তাররা ওকে একটা সিট তখনই দিয়ে দিল। সুশান্ত খুব নির্জিব হয়ে পরেছিল। সাদা ধব ধবে বেড এ শুয়ে ওকে যেন আরও রক্তশূণ্য আরও সাদা লাগছিল। চোখ দুটো বুজেই ছিল। আমি বললাম, সুশান্ত কেমন লাগছে বল ? ও বলল ভাল কিছুটা ভাল। তখন রাত ১০টা পর্যন্ত ওর কাছে থেকে চলে আসতে ছিলাম। সুশান্ত বলল তোরা সব চলে যাচ্ছিস। আমি বললাম, তাহলে উমা থাক। সুশান্ত মাথা নেড়ে সায় দিল। উমা ওর কাছে বসে ওর রোগ পান্ডুর আঙ্গুলগুলি নিয়ে নাড়া-চাড়া করছিল। একখানা পাতলা কাগজ দিয়ে সুশান্তর চোখের কোনে, নাকের পাশে অতি আলগোছে মুছে দিচ্ছিল। যেমন অবুঝ শিশুকে মা যেমন করে ¯েœহ কোমল হস্তে চোখ মুখ মুছিয়ে দেয়।
আমি দু-তিন বার দরজার কাছে থেকে ফিরে ফিরে আসছিলাম। কেন জানি ওকে ছেড়ে আসতে আমার মন চাচ্ছিলনা। তবু আমি গাড়ী ড্রাইভ করে চিন্তা মগ্ন প্রাণে বাড়ী ফিরে এলাম। বাসায় এসে কি খেলাম মনে নেই। তবে রাতে রোগীর পাশে হাসপাতালে থাকার নিয়ম নেই। এই অজানা অচেনা জায়গায়, আত্মীয়-স্বজন বিহিনী হয়ে আমি যেন সুশান্তকে নিয়ে অকুল সমুদ্রের মধ্যে হাবু-ডুবু খাচ্ছি।
সারারাত আমার একটুও ঘুম হয়নি। যদি চোখ বুজে থাকতে চেষ্টা করেছি, মধ্যরাতে রাত জাগা পাখির পাখা ঝাপটানোর শব্দে আমার তন্দ্রা ভেঙ্গে গেল। বিছানা থেকে উঠে গিয়ে জানালার কাঁচ দিয়ে বাইরের পৃথিবীর রূপ দেখার জন্য চোখ রাখলাম। অন্ধকার ভীষণ অন্ধকার। অসংখ্য তারা আকাশে ছেঁকে আছে। কতগুলি হাল্কা হাল্কা মেঘ ডানা মেলে উড়ে চলেছে নিরুদ্দেশের পথে। কোথায় কোন উজ্জয়িনীতে প্রিয়াতার প্রিয়ের কথা ভাবতে ভাবতে অলস হয়ে ঘুমিয়ে পরেছে। হঠাৎ একটা মধ্য রাতের প্রহর ঘোষণা করে যে পাখি তার আর্ত চিৎকারে আমার কল্পনার বাসর ছিন্ন ভিন্ন হয়ে গেল।
আমি ভয়ে জানালা ছেড়ে শোয়ার ঘরে আশ্রয় নিলাম। বিছানায় বসে থেকে আমার গা ঘামতে লাগল। ছোট্ট টেবিলটার উপর জল ঢাকাই ছল, গলা শুকিয়ে যাচ্ছিল, খেয়ে নিলাম। আস্তে আস্তে পূর্ব আকাশে ভোরের আলো ফুটে উঠল, মনে আমার সাহস ঘনিয়ে এল। হাত-মুখ ধুয়ে চা নাশতা খেলাম গাড়ীটা পরিস্কার করে নিলাম। সুশান্তকে নিয়ে আসার পথে উমা অনেক জিনিসপত্র ফেলে রেখেছিল। কয়বার ফোন বেজে উঠল, অমিয়, বিজন, দেবতোষ সকলে সুশান্তর অসুখের খবর জানতে চায় কোন হাসপাতলে, রুম নং কত, সব কিছু কিছু বললাম। মনে হল সকলে দেখতে আসবে।
(চলবে———-)
