সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-২০৪

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : সুশান্ত হাসপাতালে যেতে চায় না। আমি বললাম, তোর ওখানে ভাল যতœ হবে। ও বলল, তুই থাকবি-ত ? আমি বললাম, আমি সপ্তাহ খানেকের ছুটি নিয়ে এসেছি, তুই একটু ভাল হয়ে আর সুস্থ্য হয়ে উঠ। প্রশান্ত আমার এখানে ভাল লাগে না। আমি মন্ট্রিল তোর কাছে যাব। আমি বললাম বেশ যাবি। জ্বরটা কমে যাক। তখন তোকে আমি নিয়ে যাব। সুশান্ত যেন একটু ঘুমের ভান করে চুপ করে থাকল। আমি ওর পাশে বসে কপালে হাত বুলিয়ে দিলাম। নানা দুশ্চিন্তায় আমার মাথা খারাপ হবার জোগাড়। হঠাৎ উমা আমার হাতে আজকের ডাকের একটা চিঠি দিল, আমি খসব খস করে চিঠির ইনভেলাপটা খুলে ফেললাম। ক্যামেলিয়া ? ক্যামেলিয়ার চিঠি। আস্তে আস্তে বললাম সুশান্ত তোর ক্যামেলিয়ার চিঠি। সুশান্ত চমকে উঠল। কই দেখি দেখি ? আমি চিঠিটা ওর হাতে দিলাম। ও চিঠিটা পড়ল। ওর মুখে একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। ক্যামেলিয়া ও দেবপ্রিয় ওকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে। সুশান্ত বলল শুধু ধন্যবাদ ? আর কি দেবে, আমি বললাম, সুশান্ত চুপ করে থাকল।
উমা তখন সুশান্তর খাওয়ার ঔষধ নিয়ে এসে দাঁড়িয়েছিল, বলল কার চিঠি প্রশান্ত দা ? আমি বললাম, ওর এক বান্ধবীর। উমা মাথা নীচু করে পায়ের বুড়ো আঙ্গুলের নক দিয়ে কার্পেটের ভেলভেটগুলো খুটছিল। আমি ওর হাত থেকে ঔষধের গ্লাস নিয়ে ওকে ঔষধ খেতে দিলাম। সুশান্ত ঔষধ খেয়ে আমার হাতে ঔষধের ছোট গ্লাসটা ফিরিয়ে দিল।
দোলা, কচ, উমা, মাধুরী সকলেই সুশান্তকে ভিড় করে দাঁড়িয়েছিল, আমি বললাম তোমরা যেয়ে এখন বিশ্রাম নাও, আমি আছি। সকলেই চলে গেল। পাশের রুমে উমা তখনও সুশান্তর মাথার কাছে দাঁড়িয়েছিল। দুটো চোখে জল ভরা। আমি বললাম, উমা এসব কি হচ্ছে, যাও চোখ মোছ। উমা হু—হু করে কেঁদে উঠে হাটু গেড়ে আমার কোলে মাথা রেখে কাঁদতে লাগল। প্রশান্ত দা আমার কি হবে ? আমি বললাম, কি অলুক্ষণে কথা বলছ ? যাও খাওয়া-দাওয়া করগে। সুশান্ত ভাল হয়ে যাবে। আস্তে আস্তে জ্বর কমে গেলেই ভাল হয়ে যাবে। সারা রাত আমি সুশান্তর কাছে বসে থাকি। ও আঃ—ওঃ করে এ পাশ ও পাশ হয়। আমি কাছে বসে ওকে সান্তনা দেই। ও আমার মুখের পানে চেয়ে থাকে। বড় বড় দু-চোখের কোন বেয়ে জল গড়িয়ে পরে, আমি হেগুকার ছিপ দিয়ে মুছিয়ে দেই। সান্তনার কথা বলি, এমনি করে ৪-৫ দিনের মধ্যে ওর জ্বর কমে গেল। ওকে টরেন্টো হাসপাতালে না রেখে মন্ট্রিল হাসপাতালে রাখা মনস্থ করলাম।
ডাক্তার দেখিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন মত ঔষধ খাইয়ে সুশান্ত একটু মনে হল সুস্থ্যের দিকে এগিয়ে চলল। সুশান্তর বাড়ীটা যেন নিঝুম হয়ে গেল, যেখানে সব সময় গল্প-গুজব, হৈ-চৈ, নানা রকম কথার জল্পনা আর কল্পনা করা চলত, আ জবড় ¤্রয়িম্লান। উমা একয়দিনে বড় শুকিয়ে গেছে। চুলে বোধ হয় দু-সপ্তাহ পর্যন্ত শ্যাম্পু করা হয়নি। উমার এই আজানুলম্ভিত কেশ দেখার মত ছিল। দুটো টানা টানা বড় বড় মা স্বরস্বতীর মত চোখ অপূর্ব, দুটো সুগোল সুঠাম বেলুনের মত বাহু দেখতে ভালো লাগে। গায়ের গৌরবর্ণ রং অনেক খানি ম্লান হতে চলছে। খাল বলে প্রশান্ত দা, ও কখন সুস্থ্য হয়ে উঠবে। ও কখন আমার ইউনিভার্সিটিতে যাবে ?

(চলবে——)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।