সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১৮৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : বলল আপনারা একবার আসুন না আমাদের বম্বে। বেশ ভাল লাগবে। আমরা দেবপ্রিয়র মুখের দিকে চেয়ে চেয় ভাবছিলাম। স্পষ্টবাদী সুচরিত্র, সাহসী ছেলের কথা যে সত্য কথা বলতে দ্বিধা করেনা। যে দাদু বম্বেতে একে টাকা পয়সা, জায়গা জমির মালিক করে গেছেন ওনি, একজন আটিষ্ট ছিলেন। ওর বাবার কাকা। একেই বলে ভাগ্য। ওনার কোন ছেলে মেয়ে ছিলনা। দেবপ্রিয়ের তাই আজ মুখে গরীবের কথায় খৈ ফুটে। বলে আমার নিজেরও কোন সন্তান সন্ততি নেই। আমি যদি কিছু অক্ষয় কীর্ত্তি রেখে যাই তবে গরীবের জন্য কিছু করবার চেষ্টা করব। জানিনা তা আমি পারব কিনা তবে ইচ্ছে আছে।
ক্যামেলিয়া চুপচাপ সুশান্তর মুখের পানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমি বললাম, ক্যামেলিয়া- সুশান্তর স্ত্রী, উমা, কাজেও উমা, খুব লক্ষ্মী বৌ। ক্যামেলিয়া বলল, প্রশান্ত তুমি বিয়ে করনি ? বললাম, না। কেন? বললাম, পড়াশুনোর চাপে দিনগুলি কখন যে পালিয়ে গেল তার টেরই পেলামনা। এখন আর বিয়ে করার প্রয়োজন মনে করিনে। সুশান্ত বলল, নাতনীর বিয়ে দিয়ে নাত জামাই পেয়েছে। বিয়ে না করেই নাত জামাই পেলো। আরও জানি বিয়ে করলে কত কি হোত, সকলেই হেঁসে উঠল। ক্যামেলিয়া বলল, নাত জামাই ? সে কি কথা ? সুশান্ত বলল, ওর বড় বোনের নাতনী দোলাকে দেখাল। ক্যামেলিয়া বলল, বাহ সুন্দর নাতনী-ত। কচ কে দেখাল, নাত জামাই। সকলেই আমরা এখানে ডিজনীতে নাত জামাইকে নিয়ে বেড়াতে এসেছি। ক্যামেলিয়া দেবপ্রিয়কে নিয়ে আমাদের সাথে অনেকক্ষণ গল্প করল। অনেক অনেক পুরোন স্মৃতি মনে করে হাসল। আমরা সকলেই লঞ্চে করে খালের পাড়ে যে ঐতিহাসিক ছবিগুলি কথা কয়, সেগিুলি দেখার জন্য মনস্থির করে ফেললাম। কেবল কারে চড়লাম। সাত সমুদ্রের ছবি দেখব বলে মনে মনে ঠিক করে রাখলাম। চাঁদে যাওয়ার জন্য লিফটে এ উঠে চাঁদের গাড়ীতে চড়লাম।
ক্যামেলিয়া, দেবপ্রিয় আমাদের সাথে সাথে থাকতে চাইল। চাঁদে যাওয়ার ট্রেনে চড়ার অনেক বড় বড় ব্রীজ পাড় হয়ে অন্ধকার ঘরে ঢুকে ছোট ছোট ট্রেনে চড়লাম। গাড়ী আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগল। অনেক সতর্কবাণী কানে আসতে লাগল। সাবধান যারা অসুস্থ্য বা ভিতু চাঁদে যাবেন না, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল, কত চাঁদ তারা স্বাদর সম্ভাষণ করে এগিয়ে যেতে লাগল। কত দৈত্য-দানব, আমাদের আকাশের পথে আক্রমণ করে বসল, অন্ধকার ঘুড়ঘুটি অন্ধকার। উমা, সুশান্ত এক গাড়ীতে, কচ দোলা এক কামরায়, কুসুম আকাশ চৌধুরী আর এক গাড়ীতে, আমি ডোরা অন্ধকারে। সুশান্তর কামরার অপর পাশে বসে। আর ক্যামেলিয়া দেবপ্রিয় ওরা অন্য এক গাড়ীতে উঠে বসেছে। ভয়ে সকলের আত্মারাম খাচা ছাড়া। অনেকক্ষণ ট্রেনের মত গাড়ীটা দৌড়ে দৌড়ে অনেক উপরের দিকে এগুতে লাগল। ভাবলাম আর বুঝি নম্বর পৃথিবীতে ফিরে আসতে পারবনা।
অনেকক্ষণ পর আবার ট্রেনের মত গাড়ীটা আবার নীচের দিকে নামতে শুরু করেছে। ডোরা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘে হাত ভিজে সপ সপ করছে। প্রশান্ত আমরা আবার ফিরে যাবত ? আমি বললাম, তুমি কি পাগল নাকি, এ হচ্ছে একটা ম্যাজিক কিংডম। টচ করে বৈদ্যুতিক বাতি গুলি জ্বলে উঠল। সকলে সকলকে দেখে আশার হাসি হাসলাম। দেবপ্রিয় বলল, বাব্বা বড় ভয় পেয়ে ছিলাম। আমিও এসব জায়গায় কোনদিন আসিনি। এবার ক্যামেলিয়া বড় ধরল আসার জন্য কি বল, ক্যামেলিয়া ? তোমার ভার্সিটির অনেক অনেক পুরোন বন্ধুদের সাথেও তোমার দেখা হল।

(চলবে———–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।