বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
চরফ্যাশনে ট্রলার ডুবি ॥ এক জেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনে চর নিজাম সাগর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আলমগীর হোসেন (৪৮) নামে এক জেলে মারা গেছেন। রোববার (৩০ জুলাই) মধ্যরাতে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, শনিবার রাতে সাগর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত জেলে উপজেলার চর নিজাম ৯নং ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে।
ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস সালাম হাওলাদার জানান, চর নিজাম এলাকার মনির মাঝির মাছ ধরার ট্রলারটি ৯ জন মাঝিমাল্লা নিয়ে শনিবার রাতে সাগর মোহনায় মাছ শিকার করতে যান। এসময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটির তলা ফেটে ডুবে যায়। ৯ জেলে নদীতে পড়ে যান। এদের মধ্যে আলমগীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
