সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১৭৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : উমা ডাকছিল প্রশান্ত দা- আমরা খাচ্ছি, আপনি খাবেন না ? আমি বললাম, এই খাওয়া আর শোওয়া আর কতদিন চলবে। এই নাটকের পরি সমাপ্তির প্রয়োজন। উমা বলল, আপনারা লেখক-লেখিকা মানুষ, কথাও বলেন সাহিত্যের ভাষায়। আমরা অতসত বুঝিনা। উমা বলল, আচ্ছা ডোরাদি আপনি আকাশের কত রং বইটা লিখেছেন কই আমাদের-ত এক কপি দিলেন না। কেমন হল উপন্যাসটা, নায়কের নাম কি ? ডোরা বলল, আপনি এতগুলি কথা বললেন, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, তবে বই এর দু’কপি আপনাদের দেব। আর তা ছাড়া গেষ্টদের খাওয়া-দাওয়া নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আমরা একার পক্ষে কেনা-কাটা, লোকজনদের নিমন্ত্রণ করা মহা মুস্কিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই ঐসব বই পুস্তকের কথা একদম ভুলে বসে আছি।
আমি ডোরাকে কিছু বললাম না। তবু দু’একবার ওর চোখের উপর চোখ রাখতে চেষ্টা চালালাম। সুশান্ত বইর কথা কিছু বলল না। শুধু নির্ব্বিবাদে খেয়ে গেল। ডোরা সেদিন তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে গেল। উমা সকলের খাওয়ার পর জিনিসপত্র গুছিয়ে রাখল। সেদিন টিভিতে ডাক্তার জিভাগোর একটি ছবি হচ্ছিল। আমরা সকলেই ড্রইং রুমে বসে পরলাম রাত ১২টা পর্যন্ত ছবিটা চলছিল। ডোরা ও আমি এক কুশনেই বসে ছিলাম। ঘরটা তখন অন্ধকার ছিল, কখন অজান্তে ডোরার হাতটা আমার হাতের উপর মাঝে মাঝে পড়ে যাচ্ছিল। সকলের চোখ তখন টিভির পর্দার উপর নিবদ্ধ।
আমি কি করব বুঝতে পারছিলামনা। তবু আস্তে আস্তে হাত বুলাতে লাগলাম। অবুঝ শিশুকে যেমন করে গায় হাত বুলায় তেমণি। ৩ ঘণ্টার বই তবু যেন মনে হল বইটা তাড়াতাড়িই শেষ হয়ে গেল। টিভি বন্ধ করে দিল, বাতি জ্বলে উঠল। আমি একটু দূরে সরে বসে ছিলুম, বাতি জ্বলবার আগেই। দুনিয়াটা একটা নাট্য মঞ্চ। এখানে আমরা দুদিনের মুসাফির হয়ে নাটক করতে এসেছি। তাই নাটকের মতই চলে যাচ্ছিল আমার জীবন ধারা। আমি শুতে গেলাম, ওরা সকলেই শোয়ার জন্য তড়িঘড়ি করতে লাগল। বিছানায় গিয়ে যেন আমার ঘুম আসছিলাম। ভাবছিলাম ডিজনী যাওয়ার প্রোগ্রামটা করে ফেলব। তবু কিছু ভালো লাগবে। সমুদ্র মেঘলা আটলান্টিক মহাসাগরের কুলে আমার জীবন সমুদ্রের কিছু হদিস মিলবে। অফুরন্ত জল রাশি ভেদ করে ঢেউগুলো যখন পায়ের কাছে আছড়ে পরে আমাকে বলে, অনেক দিন তোমারে দেখিনি প্রিয়, তোমাকে অনেক দিন দেখিনি। এত অনন্ত যৌবন দেখে, কবিতা আমি লিখিনি। আজ তোমারে এত কাছে পেয়ে, মনে হয় বুকের মধ্যে জড়ায়ে রাখি। যুগ যুগন্ত, অনাদি অনন্তকাল তোমা কাছে আমি থাকি।

(চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।