মধ্যরাত : পর্ব-১৬৩

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমি বললাম, এ বয়সে ছেলে-মেয়েরা সাহসী এডভ্যান্সার এ ভীষণ পটু থাকে। কচ এমনকি সাহসের পরিচয় দিয়েছে। সব চেয়ে বেশী প্রসংশা কুড়িয়েছে, তোমাকে আমার কাছ থেকে ছলে-বলে, কলা-কৌশলে হরণ করে। দোলা বললত ওঃ দাদু এসব বলনা। কই আমিত তোমার কাছেই আছি। কচ দুরে দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসছিল। সুশান্ত উমা একটু দুরে একটি গাছের নীচে বসে ওদের সুখ-দুঃখের কথা বলছিল, আমার সুখও নেই দুঃখও নেই। কতচিত্র বিচিত্র দেশের লোকের সমাগম। কলোই বেশী। নিউইয়র্ক এ সাদা লোক বেশী নাই। বেশী রকমেই জোয়ানদের কারবার। বুড়োরা এসেছেন, কেউ লাঠী ভর দিয়ে চলাফেরা করে, তবু এই প্রকৃতির সুন্দরের কাছে, ধরা দিয়েছে। লাইনে দাঁড়িয়ে টিকেট নিয়ে লাইনে দাঁড়িয়ে মিস লিবার্টি জাহাজে উঠে সমুদ্র পাড়ি দিয়ে এই সমুদ্র মেঘলার পারে এসে থেমেছে।
কতজন পঙ্গু, পঙ্গুদের গাড়ীতে করে এই লাইনে দাঁড়িয়ে। টিকেট ক্রয় করে, লাইনের শৃঙ্খলা মেনে জাহাজে উঠে সমুদ্র পাড়ি দিয়ে, সবুজ ঘন বনানীর ছায়া নীড়ে বসে, একটু প্রকৃতির রূপ সুধা পান করে সমুদ্র মেঘলার অফুরন্ত কল্লোল দেখে তৃপ্তি পাচ্ছে। দুনিয়াতে সকলেই একটু পৃথিবীর এই সৌন্দর্যের রূপ দর্শণ করতে চায়। সকলেই বাঁচাতে চায়, সকলেরই বাঁচার অধিকার আছে। কচ দোলাকে নিয়ে অনেক দূর দূর দিয়ে অনর্গল কথা বলছে। আর হেটে হেটে যাচ্ছে। দূর বনানীর শয্যা¯িœগ্ধ ছায়াতলে যেন দুটি নিঝুম কপোত-কপোতি। দু’জনে নিবিড় থেকে নিবিড়তর হয়ে প্রেমালাপ করে করে ও যেন ওদের হয়রান নেই। ক্লান্তির গ্লানিমা ওদের জীবনে বুঝি, কোনদিনও টার্মিনাল টেনে দেবেনা। বাংলাদেশের মত এত গভীর বড় বড় গাছ-গাছালি, পাখ-পাখালি, রং-বেরংয়ের পাখির কিচির-মিচির দোলা ও কচের মত ওরাও মুখর-তুখোর।
দোলার দামী শাড়ীর আচল ধুলায় লুটছে। বড়াসিঁদুরের ফোটাটা ঘামে এদিগ-ওদিগ নেতিয়ে পড়েছে। লিপষ্টিক মাথা ঠোট দুটু আরও ভিজে উঠেছে। গাল দুটু আপেলের মত লাল হয়ে গেছে প্রচন্ড রোদের তেজে। তবু দু’জনের অনাদি অনন্ত কালের কথার যেন বিরাম নেই। একটা প্রকান্ড বড় গাছের আড়ালে গিয়ে ওরা একটু থেমেছে, আমি সুশান্তর সাথে কলেজ জীবনের অনেক কথা নিয়ে মত্ত। উমা মাঝে মাঝে ফোড়ন কাটছিল। ফিরে আসার জাহাজের বাঁশী বাঁজছিল। তবুও এখান থেকে চলে যাওয়ার জন্য কারও মন চলছিলনা। বিশাল বন বনানীর বড় বড় গাছের ছায়ায়, সুসজ্জিত চেয়ারগুলোয় বসে এই আলো ছায়া ঘেরা, খন্ড খন্ড মেঘের বলাকা দূর দূরান্তের মানস প্রিয়ার কাছে বিরহের বারতা নিয়ে তখন উজ্জমিনীতে যাচ্ছিল। আমি তার পানে অবাক হয়ে তাকিয়ে ছিলাম, মেঘ অনেক বার্তা বহের কাজ করতে পারে।
সুশান্ত বলল, প্রশান্ত এখন উঠতে হয়। সকলেই একটু একটু করে আবার জাহাজের দিগে এগিয়ে যাচ্ছে। আমি সুশান্ত উমা উঠে দাঁড়ালাম, কিন্তু কচ দোলা কই ? অনেক দূর এগিয়ে দেখলাম কচ বসে আছে। দোলা তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কচ নির্নিমেষ নয়নে দোলার অনিন্দ সুন্দর মুখ খানার দিকে তাকিয়ে আছে। যেন কত ধ্যান মগ্ন সাধু তপস্যায় ব্রত কচ্ছেন। আমি দূরে দাঁড়িয়ে বললাম, কচ এখন যেতে হয়। ও চমকে উঠলাম, ওঃ দাদু আসছি। দোলা প্রকান্ড বেনীটা সমেত লাফিয়ে দাঁড়িয়ে গেল। আমি চলে এলাম, কচ-দোলা তাড়াতাড়ি করে হেটে হেটে আমাদের আগেই জাহাজে উঠে গেল। ওরা জাহাজের ছাদে গিয়ে দাঁড়াল। আমি সুশান্ত, জাহাজটা দোতলা ছিল ডেকে দাঁড়ালাম।
(চলবে——-)
