বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
চরফ্যাশনে ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ২০ পিস ইয়াবাসহ মো. বাবুল (৩৫), ও মো. ইউনূস (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে চরমানিকা ৭ নম্বর ওয়ার্ডে মুসা মাঝির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. মুসা মাঝির ছেলে ও গনি বেপারীর ছেলে। আটককৃত দুইজনেই সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।
ভোলা জেলা ডিবি পুলিশ আটকের সততা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আটককৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রোববার সকালেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
