চরফ্যাশনে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা মা। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মারধরের ঘটনায় শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা বিবি জরিনা বেগম (৬৫)।
ভুক্তভোগী মা জরিনা বেগন ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরমঙ্গল গ্রামের বাসিন্দা মো.মোশারেফ হোসেনের তৃতীয় ছেলে মো. আলাউদ্দিন (৩৫) পূর্বে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়া আমাকে ও আমার স্বামীকে মারধর করতে থাকে এসময় আমার বড় ছেলে বারেক বাধা দিলে তাকেও মারধরের ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং পরর্বতীতে আমার বড় ছেলে বারেককে এ বিষয়ে কেন জানাইলাম এ বলে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার সময় আমার বড় ছেলের বসত ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আলাউদ্দিন আমাকে ও আমার স্বামীকে এলোপাথাড়ি মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম ও খুনের হুমকি প্রদান করে। এরপর আমাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি ও আমার স্বামী মোটামুটি সুস্থ হয়ে ঘটনার বিষয়টি আত্মীয় স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত পরামর্শ করিয়া থানায় অভিযোগ দায়ের করি।
ভুক্তভোগী মা আরো জানান, পূর্বে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিকট বিচার দিলে আমার ছেলে আলাউদ্দিন আমাদের উপর আরো অত্যাচার করতে থাকে। এসময় তিনি ছেলে আলাউদ্দিনের কঠোর বিচারের দাবি জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, যুবক আলাউদ্দিন তার মাকে বারবার নির্যাতন করে ঠিকই আলাউদ্দিনের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। অভিযুক্ত ছেলে আলাউদ্দিন বড় ভাই বারেকের বসত ঘরের দরজা ভাঙ্গার বিষয়টি স্বীকার করলেও তার বাবা-মাকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, নির্যাতিত মায়ের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
