সর্বশেষঃ

চরফ্যাশনে ১৬৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে পতাকা উঠেনি

চরফ্যাশন প্রতিনিধি: রোববার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিধি মোতাবেক সারাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়িত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বে-সরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলনের প্রজ্ঞাপন জারি থাকলেও ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা  ইউনিয়নের ১৬৯ নং দক্ষিণ চর আইচা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

অভিযোগের সূত্রে সরেজমিনে গিয়ে সকাল ১১ টার সময় জাতীয় পতাকা উত্তোলন তো দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানের দরজাও পর্যন্ত খোলা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরও দেখা যায়নি। প্রতিষ্ঠানের দরজা খোলার মতো ছিলো না কেউ। ঘড়ির কাটায় যখন সময় ১২. ৪০ মিনিট তখন ওই বিদ্যালয়ের দুই শিক্ষিকা পতাকা উত্তলন করার জন্য চাবি নিয়ে বিদ্যালয়ে আসেন। তারা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, সকালে ১০ টায় এসে স্বাধীনতা দিবসটি পালন করে পতাকা নামিয়ে বাড়িতে চলে যান। এরপর বিদ্যালয়ে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে বিদ্যালয়ে পতাকা তুলতে আসেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রোববার ২৬ মার্চ উপলক্ষে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সহ অন্যানো শিক্ষকরাও বিদ্যালয়ে আসতে ও পতাকা উত্তোলন করতে দেখিনি। তারা আরো জানান, প্রধান শিক্ষক নাসরিন নিজের বাবার বাড়ির দরজায় চাকরি করার সুবাদে স্থানীয়ও প্রভাব দেখিয়ে সে  বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকে। এবং চরফ্যাশন ভাড়া বাসায় থেকে বিদ্যালয়ের অন্যানো শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালনা করেন।

এবিষয়ে ১৬৯ নং দক্ষিণ চর আইচা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাসরিন বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা সকাল ১০ টায় বিদ্যালায়ে গিয়ে অনুষ্ঠান শেষে চলে আসছি। পতাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দিয়ে আর রিসিভ করেনি।

চরফ্যাশন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহিদুল ইসলাম বলেন, ১৬৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেনি আপনার কাছ থেকে জানতে পারছি। আসলেই বিষয়টি দুঃখ জনক। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করার অভিযোগ যেহেতু পাইছি। ওই বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।