সর্বশেষঃ

ভোলার চরফ্যাশনে সাংবাকিদকে হত্যার হুমকি, থানায় জিডি

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে নকীব কাজী নামের এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় চার জনকে আসামী করে চরফ্যাশন থানায় সাধারন ডয়েরি করেছেন সাংবাদিক নকীব কাজী। নকীব কাজী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সুন্দরবন পত্রিকায় কর্মরত আছেন।
জানা গেছে, নকীব কাজী চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৈত্রিক জমিতে ঘরবাড়ি করে বসবাস করছেন। প্রভাবশালী চক্র ওই জমি থেকে উচ্ছেদের লক্ষ্যে তাকে হত্যার হুমকী দিয়েছেন বলে চরফ্যাশন থানায় দায়েরকৃত সাধারন ডায়েরীতে সুত্রে জানাগেছে। সাধারণ ডায়েরীতে হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান ভুট্রো এবং রিপনকে বিবাদী করা হয়েছে।
নকীব কাজী জানান, গত ২১ মার্চ বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা করেন। এ সময় তিনি বাড়ি ছিলেন না। ঘরে বৃদ্ধা মাসহ পরিবারের সদস্যরা ছিল। হামলাকারীরা তাদের হুমকী ধামকী দেয় এবং নকীব কাজীকে হত্যা করা হবে বলে শাসিয়ে যান।এতে আতংকিত নকীব কাজী পুলিশের আশ্রয় নিয়েছেন।
সাংবাদিক নকীব কাজী আরো জানান, আমার ওই খতিয়ানে সম্প্রতি সময়ে আমার স্ত্রীকে আমি পৌর সভা ৪নম্বর ওয়ার্ডে ৩২ শতাংশ জমি হেবা মূলে দান করি। ওই প্রভাবশালী চক্র হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, হারুন আমার স্ত্রীর কাজ থেকে গোপনে আতাঁত করে আমাকে না জানিয়ে স্ত্রীর নামের দেয়া ওই দান করা জমি তারা কিনে নেন। বিষয়টি আমার নজরে এলে আমি স্ত্রীর নামে দেয়া হেবা দলিল বাতিল চেয়ে চরফ্যাশন সিনিয়র যুগ্ম সাব জজ আদালতে দলিল বাতিল চেয়ে মামলা করি। বিজ্ঞ আদালত বিষয়টি আমালে নিয়ে গত ২২ মার্চ বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দেন। এতেই ক্ষিপ্ত হন বিবাদীরা। মামলা দায়ের করায় তারা একাধিক বার মামলা তুলে নিতে হুকি ধামাকি দিয়ে আসাছিলেন। মামলার জের ধরেই তারা আমার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেন। সিসি ক্যামেরার ধারনকৃত ফুটেজ দেখে আমি আসামীদের সনাক্ত করে নিজের জিবনের নিরাপ্তার কথা বিবেচনা করে থানায় সাধারন ডয়েরী করেছে। চরফ্যাশন থানায় জিডি নং-১০২৭।
অভিযুক্তরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে চরফ্যাশন থানার ডিউটি অফিসার মোঃ শাহীন রানা বলেছেন, সিসি টিভি ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।