সর্বশেষঃ

ভোলার চরফ্যাশনের যুবকের নারায়নগঞ্জে মৃত্যু

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. লিমন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ৫নং ওয়ার্র্ডের মো. সেলিম ড্রাইভারের ছেলে ও চরফ্যাশন জনতা বাজার ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
লিমনের চাচাতো ভাই মাফুজুর রহমান সাহান জানান, লিমন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতেন। বুধবার সকালে বিদ্যুৎলাইন মেরামতের কাজ করা অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে লিমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।