সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১৩৯

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : আমি বললাম, হাতের চুরি না ব্রেসলেট আমার পছন্দ। উমা বলল, বাব্বাঃ দাদুর নাতনীর জন্য সখ কমনা। দোলা বলল, দাদু তোমার যা পছন্দ, আমি তাতেই খুশী। দোলার কপালে টিকলির কথা একদম ভুলেই বসেছিলাম, সেটাও অর্ডার দিলাম। সুশান্তকে বললাম, কচ এর আংটি, সোনার চেন লাগান বোতাম দিব। সুশান্ত বলল, আশির্বাদটা হয়ে যাক। মেয়েটার টাত হয়ে যেতে বেশ সময় লাগবে। সে জন্য এত আগে দিলাম।
বাসায় চলে এলাম। শরীরটা কেমন লাগছে যেন। মাথাটাও ঝিম ঝিম করছে। ওদের নিয়ে আর কোথাও ঘোরাঘুরি করলাম না। ব্লাড প্রেসারটা মনে হল বেড়েছে। শুয়ে থাকলাম। দোলা কাছে এসে বলল, দাদু শরীর খারাপ বোধ করছ। আমি বললাম, মাথায় কষ্ট হচ্ছে। দোলা বলল, ডাক্তারের সাথে আলাপ করে তোমার সাক্ষাৎ করার সময় নেব ? সুশান্ত বলল, কিরে ডাক্তার দেখাবি ? বললাম, না থাক শুয়ে বিশ্রাম করলেই কমে যাবে। দোলা আমার কাছে বসে থাকল, মাথায় আস্তে আস্তে হাত বুলাল। আমি চোখ বুজে থাকলাম।
চোক বুজে বুজে আমার অনেক কথা মনে হল। দোলাকে বিদায় দেওয়ার জন্য আমি নিজ থেকেই সব আয়োজন করছি। কিন্তু এই দোলা চলে গেলে, আমার কাছে বসে একটু সান্তনার কথা বলার লোকও থাকবে না। দোলার ভক্তি-শ্রদ্ধা-মায়া-মমতা-আপনতা-বিশ্বাস আমাকে প্রীত-মুগ্ধ ও বিষ্মিত করেছে। নিজ থেকে চাওয়া-পাওয়ার কোন দাবী আমার কাছে কোন দিন করে নাই। নিজে দগ্ধে দগ্ধে কচের প্রতি তার অনুরাগ-অনুভব-অনুভুতি, প্রেম-ভালবাসায় কাতর হয়ে কাতরতর হয়েছে। তবু সে প্রকাশ করে নাই আমার কাছে। একদিকে ভক্তি বিশ্বাসের আমি। আর একদিকে প্রেমের ভিখারী কচ। এই দুয়ের মাঝে পরে সে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছিল। তার এম এস এর কোর্স সব ভেসে যাবার উপক্রম। ইউনিভার্সিটিতে যায়না। আমি ভাল করে জানি, সে যায়নি। কিন্তু দোলাকে জিজ্ঞাসা করলে বলেছে হ্যাঁ দাদু আমি নিয়ম মতই ভার্সিটিতে যাচ্ছি।
তারপর ভার্সিটির প্রফেসারদের আবেদন শ্যামলের সাথে দোলার বিয়ের। কিন্তু আমি যে নৌকার কোনদিকে পাড়া দিব ঠিক পাচ্ছিলুমনা। অসুখের মধ্যে শুয়ে শুয়ে সিদ্ধান্ত নিলাম যে বেশী গুনি-জ্ঞানী, শিল্পী, প্রতিভার বৈশিষ্টে উজ্জ্বল তার হাতেই দোলাকে সপে দেওয়া মনস্থির করলাম। আমি নিজে একজনকে ভালবেসে ঘর বাঁধতে গিয়েও বাঁধিনি। বা বাঁধব করে বাঁধা হলনা। সারাজীবন তার খেসারত দিতে দিতে, দিনে রাতে, বিশেষ করে মধ্যরাতে আমার ঘুম ভেঙ্গে যায়। যখন রাত জাগা পাখী মধ্য রাতের প্রহর ঘোষণা করে। সে জন্য দোলার জীবন যাতে ক্ষত-বিক্ষত না হয়। দোলাকে আমি ¯েœহ করি, ভালবাসি। জীবনের সবকিছু মায়া-মমতা, আদর-যতেœ ওকে আমি আকড়ে রেখেছিলাম। এখন যার হাতে তুলে দিতে যাচ্ছি, সে ওকে ভালবাসে। তার গানে, তার সুরে, তার রাগ-রাগিনীর ঐক্যতানে আমি জানি দোলাকে সে ভালবাসে। আর দোলা ? তার কথা আর নাইবা বললাম।

 (চলবে——)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।