সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১৩২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : টরেন্টো যাওয়ার জন্য ওরা সকলে গোছগাছ করছে। আমি বসে বসে দেখছি। ডাক্তার আমাকে রাগ করতে নিষেধ করেছে। তাই এখন রাগ হলেও রাগ করিনা, যা ভাল সেটাই করব। শুধু শুধু ম্যিথা রাগ করে কোন লাভ নেই। আর আমার নিজের ক্ষতি হবে। এই দু-তিন দিন আমরা আর কোথাও গেলাম না। সুশান্তও কোথাও যাওয়ার নাম করল না। আমি অসুখের থেকে ওঠার পর আমি আর কোথা যাইনি। ভাবছিলাম টরেন্টো যাওয়ার আগে কারও কারও সাথে আলাপ আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু দল বেঁধে প্রফেসাররা আমার কাছে আসার পর আমার আর অভিরুচী নেই। সেদিন খুব ভোরে আমরা ব্রেকফাষ্ট করছিলাম। বাইরে গাড়ী দাঁড়ান ছিল। সব জিনিসপত্র গাড়ীতে সুশান্ত তুলছিল। দোলা উমা সব জিনিষ গোছগাছ করে দিচ্ছে। সুশান্ত ভারী ভারী জিনিসগুলি গাড়ীর পিছনে রাখছে।
হঠাৎ রাহাত এসে উপস্থিত। আমি বললাম, দাদা আসি। বিশ্রামের জন্য একটু আমার বন্ধু নিয়ে যাচ্ছে। আমার বাড়ী গাড়ী সব রইল দেখবেন মাঝে মাঝে। মিষ্টার খান বললেন, গাড়ীটা আমার ওখানে নিয়ে রেখে দেই। আমি বললাম, গাড়ী আমি নিয়ে যেতাম, কিন্তু এত অসুখের পর এতদূও পথ চালিয়ে যাওয়া ঠিক না। তাই রেখে গেলাম। আমার বন্ধুই ড্রাইভ করে নিয়ে যাবে। ওর আপনার সাথেত সুশান্ত আমার বন্ধুর পরিচয় করা হয়নি না ? এই যে সুশান্ত, ম্যাগগিরের প্রফেসার মিঃ রাহাত খান। সুশান্ত এগিয়ে এসে করমর্দন করল। আমি বললাম, আমার বন্ধু সুশান্ত। রাহাত খান বলল, প্রশান্ত বাবু যাচ্ছেন ? যান, সুস্থ্য হয়ে আসেন, এই আশির্বাদ করি। আপনার শীরর অনেক ভেঙ্গে পরেছিল। বিশ্রাম নিয়ে সুস্থ্য হয় আসুন। আর আপনার বন্ধু আপনার ভাল-মন্দ লক্ষ্য রাখতে পারবে। মিষ্টার খান চলে গেলেন।
সুশান্ত সকলকে গাড়ীতে উঠতে বলল। আমি দোলা পিছনের সিটে বসলাম। উমা-সুশান্ত সামনে থাকল। সুশান্ত ড্রাইভিং সিটে বসে টরেন্টোর পথে গাড়ী ছেড়ে দিল। পথে যেতে যেতে কত কথা মনে পরল। এ পথ দিয়ে আমি একাও গিয়েছি। দোলাকে নিয়েও একবার গেলাম নিজে ড্রাইভ করে, আর আজ ? আমি অসুস্থ্য খুবই দুর্বল। বন্ধুর সাহায্যে নিয়ে চলেছি টরেন্টোর পথে। আমি কোনদিন ভাবিনি যে এত অসুস্থ্য হয়ে আমি টরেন্টো পাড়ি জমাব। সবই ভবিতব্যের লিখন।
দোলা পথে বার বার আমাকে এটা সেটা খেতে দিল। সুশান্ত বার বার শুধাল প্রশান্ত তোর শরীর ভাল বোধ করছিসত ? অসুস্থ্য লাগলে আমাকে বলি, পথে না হয়ে তোর জন্য হল্ট করব। উমা বলল, দোলা দাদুকে বার বার কিছু কোক, ফান্টা, সেভেন আপ দাও। পথের সৌন্দর্য্য যেন আমাকে হাতছানি দিয়ে অভ্যর্থনা করে নিয়ে চলল। কোথাও দূও দিগন্ত ব্যাপী উচু পাহাড়, কোথাও ঢালু, কোন কোন জায়গায় সুন্দর সুন্দর ঝকঝকে তকতকে স্বচ্ছ লেক, কোথাও মনোহর মনোরম রেষ্টুরেন্টগুলিতে লোকজন ভিড়, কোথাও সবুজ গালিচা বিছানো পার্কে উদ্দীপ্ত যৌবন-যৌবনরা বসে গল্পের ফুলঝুরি খেলছে। শরতের মেঘমুক্ত নীল আকাশে বালকরা উড়ে চলেছে নিরুদ্দেশের পথে।

(চলবে———)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।