সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১১৯

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : আমি প্রায় দু’সপ্তাহ ভুগে ভুগে সুস্থ হয়ে উটলাম। কচ আর আমার দেবযানীর সেবায়-শু¯্রুসায়। আজ আর আমি দোলাকে দোলা না বলে দেবযানী বলে ডাকলাম। কেন ঘুমের ঘোরে, অসুখে অচৈতন্য অবস্থায়। ওকে আমি বলে দেবযানী ডেকেছি। কচ সে কথা বলে ক্ষেপায়। কব বলে, দাদুর দেবযানী। আমি বললাম, আমার নামত আর কচ না। তোমার নাম কচ, আর একটু বাজী থেকে লাভকি ? কচ-দেবযানী জুড়ে দিলে একটু রসিকতা করা যায়। এমনি করে হাসিতে খুশিতে আনন্দে আমার যেন মনে কেমন একটু সুখ দেখার বাসনা এসে গেল।
কচ বলল, দাদু এবার আমি যাই, আপনি ছুটি দিন। আমি বললাম, ছুটি দেওয়ার মালিক আমি না। তোমারত আর এক আরাধ্য দেবতা আছেন। দেখ তার অনুমতি মিলে কি না ? কচ মুচকি হাসছিল। কচ বলল, আমি বাহিরের লোক হয়ে এতদিন আপনার এখানে এমনিভাবে থাকলে ভাল দেখায় না। দোলা এসে বলল, দাদু অটোয়া থেকে হিমাদ্রি আপনাকে ফোন করল। দাদু ফোন ধরলাম, হ্যালো- দাদু উত্তর দিলাম আপনার শরীর কেমন এখন। অনেক ভাল, ব্লাড প্রেসার টা কমেছেত ? দাদু আমার নীলার একটা অনুরোধ, রাখবেনত ? তাহলে বলি ? আগে বল কি অনুরোধ, রাখার মত সামর্থ থাকলে নিশ্চয় রাখব। হিমাদ্রি বলল, আপনার সে সামর্থ আছে দাদু। আপনি বলুন রাখবেন ? এবার নীলা ধরল ফোন।
হ্যালো দাদু, আমি নীলা বলছি। কচ এর সাথে দোলার দিয়ের কথা। দাদু আপনি জানেন যে দোলা (দেবযানী) কচকে ভালবাসে। আপনিও সঞ্চয়িতা পড়েছেন ? দেবযানী কচ (বিদায় অভিশাপ) ও কবিতাটি ট্রাজেডি, কিন্তু আমরা এ দেবযানী কচকে কমোডিতে রাখতে চাই। আমাদের কচ, আপনার দেবযানী (দোলা) আপনি চিন্তা করে দেখুন। আমি নিজে মেয়ে হয়ে একজন মেয়ের মনের কথা জানি। ওদের এ বিয়েতে ওরা সুখী হবে। আপনিও খুশি হবেন। আমরা সেদিন আপনার ওখানে এসব কথা বলার জন্য গিয়েছিলাম। আপনি অসুস্থ থাকাতে আপনাকে বিরক্ত করতে সাহস পাইনি।
আমি এতক্ষণ নিশ্বাস বন্ধ করে নীলার দাবী আবদার, ¯েœহ সুলভ উপদেশগুলি শ্রবণ করেছি। দোলা কচ ওরা ডাইনিং রুমে বসে গল্প করছিল। বৌদিও আমার ঘরের পাশে বেলকুনিতে দাঁড়িয়ে রাস্তার লোকজন দেখছিল। আমি নীলাকে বলেছি, আমার কোন আপত্তি নেই। প্রজাপতির নির্ব্বন্ধ, ভগবানের হুমুক থাকলে নিশ্চয় হবে। দোলা যদি চায় দেখি ওর বাবা-মাকে লিখি। যদিও লোকার গার্জিয়ান আমি, তবুও ত বাবা-মা ওরা এতকাল খাইয়েছে, পড়িয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি খুব চিন্তিত হয়ে পরলাম। একদিকে আমার বন্ধু-বান্ধব, অপরদিকে কচ এর বন্ধু-বন্ধুপতœী এদের আবদার অনুরোধ, তারপর দোলার কোন দিকে মতামত যা বলছে নীলা সেটা আমি স্বীকার করি। দোলা কচকে ভালবাসে। সে ভালবাসা কচ তার প্রতিভায় বৈশিষ্টে দোলার মনের ভালবাসাকে হরণ করেছে।

(চলবে——)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।