মধ্যরাত : পর্ব-১১৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : হিমাদ্রি তার নব বিবাহিতা স্ত্রী নীলাকে ডাকল। নীলা এল, মাত্র মাস ছয়েক হল নীলার সাথে ওর বিয়ে হয়েছে। এখনও চোখে মুখে নতুনের ¯িœগ্ধ সুরভি মাখান চোখদুটি যেন কথা কয়। আলতা রঙ্গা দুখানি পা, কপালে লাল সিদুরের ফোটা। বড় বড় চুল হাটু ছুই ছুই করছে। হিমাদ্রি নীলার সাথে কচ এর পরিচয় করিয়ে দিয়ে আমার দিকে তাকাল। কচ বলল আমার দাদু। এবার দোলা ও বৌদিও সাথে কচ পরিচয় করায়ে বলল, দোলা দাদুর নাতনী। বৌদিকে দেখিয়ে বলল, আমার একমাত্র বৌদি। আমার সুস্থ ও শান্ত মত হিমাদ্রির বাড়ীতে বিশ্রাম নিলাম। বৌদি দোলা নীলার সাথে অন্দরে ঢুকল। তখন প্রায় বিকেল শেষ সন্ধ্যা আগতঃ রাতের খাবার নীলার বাড়ীতে খেলাম। গরম ভুনা খিচুরী, মাংস, বেগুনি, আলুর দম বেশ লাগল। নতুন হাতের রান্না।
সকলকে নীলা আপন হাতে পরিবেশন করছে। শান্ত ¯িœগ্ধ কোমল মেয়েটি এক মূহুর্তের মধ্যে সকলকে আপন করে নিল। হিমাদ্রির আর কচ-এর গল্প শেষ হয়না। দুজনে বারান্দার বেলকুনিতে গল্পের ফুলঝুড়ি খেলছে। হিমাদ্রি বলছে, এই কচ বিয়ে করনা ? দে-না ভাল মেয়ে ? কচ বলছে, হিমাদ্রি বলল, তোর সাথেইত ভাল মেয়ে আছে। দেখতে মেয়েটি বেশ সুলক্ষনা। কচ বলল, কার কথা বলছিস ? হিমাদ্রি বলল, কেন দোলা ? কচ বলল, দাদুকে এখন কে বলবে। কচ বলল, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ? সেই হল আসল সমস্যা।
হিমাদ্রি বলল, আমি বলব। কচ বলল, না থাক। দাদু কি ভাববে। হিমাদ্রি বলল, দাদু ভাববার কি আছে। দোলাকে পাত্রস্থ করতে হবে ? আর তুইত অনপুযুক্ত না। রাত গভীর হল। দোলা বৌদি নীলা এক ঘরেই বিছানা পেতে শুয়ে পরেছে। আমি ড্রইং রুমে, হিমাদ্রি-কচ নীচে তোষক পেতে দুজনে এক সাথে শুয়ে থাকল। ভোর হল, সেদিন রোববার ছিল। হিমাদ্রি খুব ভোরেই নীলাকে ডেকে তুলে আমাদের চা-নাস্তা দিল। আমি চলে আসার জন্য উদগ্রীব। কিন্তু হিমাদ্রি বলল, দাদু বিকালে যান। কাল বিকালে এসেছেন, কিচুই যতœ-আত্বি করতে পারিনি। নীল একেবারে ছেলে মানুষ। আমি বললাম, নতুন বৌ এতটুকুন যতœ করেছে। তাতে আমরা খুব খুশী। আমরা এখন আসি বরং তুমি নীলাকে নিয়ে আমার ওখানে আস। আমি বরং খুশী হব। কচ বলল, দাদু এখন এত রৌদ্রে না গিয়ে বিকেল বেলা পড়ে গেলে রওয়ানা দিলে ঠান্ডায় ঠান্ডায় গিয়ে আমরা মন্ট্রিলে পৌছব।
আমি বললাম, না এখন চল, বরং ওদে আমার ওখানে আসতে বল। আমরা মন্ট্রিলের পথে অটোয়া থেকে আবার পাড়ি জমালাম। পথে আসতে আসেত অটোয়ার লেকের সৌন্দর্য্যটা খুব প্রাণ ভরে অনুভব করলাম। অটোয়া মিউজিয়ামের কাছে গাড়ী থামিয়ে ঘণ্টা খানেক মিউজিয়ামের আকর্ষণীয় বস্তুগুলি দর্শণ করলাম। পৃথিবীর মধ্যে নাকি এই মিউজিয়াম শ্রেষ্ঠ স্থান দখল করেছে। অটোয়া কানাডার রাজধানী। কিন্তু খুব ছোট্ট ঝকঝকে তকতকে মসৃন সুন্দর শহর। শহরের পাশ কেটে লেকটা একে বেকে সাপের লেজের মত শহরটাকে পেচিয়ে রেখেছে। দীর্ঘ দুতিন ঘণ্টায় আমরা মন্ট্রিল এসে পৌছে গেলাম। বাসায় এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার নিজের বাড়ী ছাড়া আর কোথাও বেশী আমার মোটেই ভাল লাগে না। তবে আমার বন্ধু সুশান্তর বাড়ী আমার নিজের বাড়ীর মত লাগে।
(চলবে——)
