সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১১৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : অনেকক্ষণ দোলা, কচ এর কোন খোঁজ-খবর নেই। আমি একটু চিন্তিত হয়ে পরলাম। ছেলে মানুষ, পথ হারিয়ে যায়নি তো ? বৌদিকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। দেখি যে ওদের কোন নাম গন্ধও নেই। আমি এদিক সেদিক ঘুরলাম। ডাকতেও লজ্জ্বা পাই, ক্ষিদেও পেয়েছে। ওদের রেখে খেতেও লজ্জ্বা লাগে, যদিও খাবার সাথে আছে। তখন লাঞ্চ এর সময় হয়ে এল, অনেকে পার্লামেন্টের পাশের বেঞ্চিতে বসে লাঞ্চ করছে।
বৌদি কাঁদ কাঁদ ভাব হয়ে মুখ মলিন করে বসে আছে। অনেক দূর থেকে আমি যেন দোলার মত কাকে দেখলাম। দূরবীন থাকলে হয়ত ভাল করে দেখতে পেতাম। তবু চিনলাম ডোরাকে আর একটু আরও এগিয়ে গিয়ে কচকে দেখতে পেলাম। আমার প্রাণে জল এল। আর এগুলুম না, হয়ত লজ্জ্বা পাবে। দোলা হাঁপাতে হাঁপাতে আসছে। কাছে এসে বলল, জান দাদু, আমরা বনের মধ্যে হাঁটতে গেলাম পথ ভুল করে হারিয়ে গেলাম। এপথে যাই, ও পথে যাই, কোন পথই ঠিক হয় না। শেষ পর্যন্ত এক পথচারীকে জিজ্ঞাসা করে পথ ঠিক পেলাম। জানা দাদু, দোলা বলল, আমার ভীষণ কান্না পাচ্ছিল। কচ ভীষণ শক্ত লোক। বলেকি জান দাদু ? হারিয়ে গেলে আমার খুব ভাললাগে। আমার ভীষণ তখন কাঁদতে ইচ্ছে করছিল। কচ গান গাচ্ছিল (রবী ঠাকুরের) কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আমি মুচকি মুচকি হাসছিলাম। কচ এডভ্যাঞ্চার পছন্দ করে। এ বয়সে এসব খুব ভাল লাগে।
আমি বললাম, তোমাদের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। বৌদি কাঁদ কাঁদ ভাব। কেঁদেই ফেলছিল আরকি ? এরকম ভাবে দু’জনে পথ হারিয়ে মুস্কিলে পরবে। সব জায়গায় এডভ্যাঞ্চার খাটেনা। শেষ পর্যন্ত বাঘ-সিংহের মুখে পরে গেলে মুস্কিল হবে। কচ বলল, দাদু আমার এক বন্ধুকে জানিয়ে ছিলাম, আমরা আসব। দেখি ঠিকানা বের করে। বলল চলুন দাদু যাই। গাড়ী ড্রাইভ করে কচ এর বন্ধু হিমাদ্রির কাছে গেলাম। হিমাদ্রি তখন খেয়ে দেয়ে আরাম করে নিউজ পেপারে চোখ বুলিয়ে যাচ্ছিল। আমরা গিয়ে বেল টিপলাম। হিমাদ্রি বলল, কি হে এত বেলায় এলে ? আমিও সকাল থেকে পথ চেয়ে বসে আছি, আর তুমি এখন এলে ? কচ বলল, জানিস পার্লামেন্টের কাছে এক বনের মধ্যে ঢুকে আমি পথ হারিয়ে ফেলছিলাম। হিমাদ্রি শুনে হেসে গড়িয়ে পরল। বলিস কি রে শালা, এত বছর বিদেশে কাটিয়ে শেষ পর্যন্ত অটোয়া পার্লামেন্টের বনের মধ্যে তুই হারিয়ে গেলি ? তুই আমাকে হাসালি। বল কি খাবি ? কচ বলল, আমি আর দোলা এখনও কিছু খাইনি। দাদু, আপনি খেয়েছেন ? বৌদি আপনি ? বৌদি বলল, আমরা পার্লামেন্টের পার্কেও বেঞ্চিতে বসে দুপুরের লাঞ্চ সেরেছি। (চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।