সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১০৭

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

 (গত পর্বের পর) : বাইরে অনেকক্ষণ ঘুরলাম। বিকেলে ঠান্ডা বাতাসে যেন আমার শরীরের সকল ক্লান্তি দূর করে দিল। মনটা শান্ত ¯িœগ্ধ ঝর ঝরে লাগল। নুতন আশা ভরসা নিয়ে আমি ঘরে ফিরে এলাম। রাতে দোলা, কচ, বৌদি একসাতে বসে সামান্য কিছু আহার করলাম। তখন গল্পচ্ছলে কচকে শনিবার নিমন্ত্রণের কথা, ও রবিবার এর আমার বাসায় আমার বন্ধু। বন্ধু পতœীদের খাওয়া-দাওয়া সঙ্গে করে নিয়ে এসে আনন্দ উপভোগের কথা, বিশেষতঃ কচ এর বাজনা শোনার প্রবল আগ্রহের কথা জানালাম। কচ ও দোলা শুনে মৃদু মৃদু হেসে উঠে গেল। বৌদি বলল, আমরা কি কিছুই তৈরী করবনা ? অতিথিরা নিজেরা খাবার সঙ্গে করে নিয়ে এসে নিজেদের খাবার খেয়েই চলে যাবে ? সেকি কথা, আমার কে করবে ? আপনিওত আমার মেহমান কাকে বলব করতে ?
শনিবার সকালে শ্যামল এল। দোলাকে খুঁজল। তখন দোলা কচকে নিয়ে রিসলুর দিকে বেড়িয়ে গেছে। বলছিল আসতে বিকেল হবে। বৌদি যাননি ওনার কাজ ছিল। শ্যামল কতক্ষণ পড়াশুনো নিয়ে আমার সাথে আলাপ করল। বেশ ভাল ছেলে, নিরিবিলি মানুষ, সুন্দর স্বাস্থ্যের অধিকারী, আমার খুবই পছন্দ। যাওয়ার সময় বলল রাতে সকলকে নিয়ে আসছেনত ? আমি বললাম, নিশ্চয়ই। তুমি কাল আমার এখানে এস শ্যামল। আমি কিন্তু কাকে খাওয়াচ্ছি না। সকলে খাওয়া-দাওয়া নিয়ে এসে, খেয়ে দেয়ে গান বাজনা শুনে চলে যাবে। শ্যামল বলল, দাদু আমিত গান জানিনা। আমি বললাম, সকলেই যে গান বাজনা জানতে হবে, এমন কোন কথা নাই, আমি আবার বললাম অবশ্য তুমি এস।
শ্যামল ছেলেটির কোথায় যেন একটা গভীর ক্ষত আছে। সেক্ষত অনিশ্চিত, মুখ খানা বড় অসহায় এরম ত লাগছে। দোলাকে সে দূর থেকে দেখেছে, প্রশংসা করেছে, হয়ত ভালও লেগেছে। কিন্তু প্রকাশ করার মত দুঃসাহস বা যেস গুন তার নেই, দোলা তা বুঝে কিনা জানিনা। অনেকের এমন গুন বিধাতা যেদন সে তার সেই গুন কর্মফল দ্বারাই এক মূহুর্তের মধ্যেই অন্যের হৃদয় জয় করে নেয়। তাকে চাইতে হয় না। কথায়, কাজে, বলায়, চলায় তার প্রতিভা প্রকাশ বিকাশ করে। অনেক ভারাক্রান্ত হৃদয়কে আনন্দে আবেগে, মায়া-মমতায়, ভালবাসায় তার গহীন মনের কন্দরে অধিকার স্থাপন করে বসে। কচ তার মূর্ত প্রতীক। জ্ঞানে, গুনে, গানে, লেখা-পড়ায়, স্বাস্থ্য, সৌন্দর্য্যে সে বিকশিত। তাকে হারাবার মত গুন অনেক ছেলের কমই আছে। তবুও নির অহঙ্কার শান্ত ভদ্র কোমল। নিজে কিছু জানে বলে প্রকাশ করেনা বা প্রকাশ করতে চায়না। আমি টরেন্টোতে হারমোনিয়াম বাজিয়ে কচকে গান গাইতে দেখেছি। ওদের বাসায়। কিন্তু ওযে গীটার বেহালায় এত সুরের ঝঙ্কার তুলতে পারে তা আমি জানতাম না। এখানে এবার দেখে আমি বিস্মিত হয়েছি।
বিকেলের দিকে দোলা কচ বিসলু থেকে ফিরে এল। দুজনে ওখানেই লাঞ্চ সেরেছে। সারাদিন দুজনে নদীর পাড়ে ঘুরেছে। চখাচখীর মত নদীর পাড়ে মাছেদের খেলা দেখেছে। দেখেছে উদার আকাশ। মেঘমুক্ত বাতাস। সোনালী রোদে দেখেছে অনন্ত অসীমের খেলা। সে খেলায় ওদেরও মন দেয়া নেয়া পালা চলেছে। দুটি মন এক হবার জন্য চাই নিরালা নির্জ্জন বনবীথি নদীর কলকল, ছলছল গান। মায়াময় মনময় ছন্দময় কল গীতি। সন্ধ্যে হয়ে এল। আমি কচ ও দোলাকে মনে করিয়ে দিলেম ভবতোষের কথা। শ্যামল এসছিল দোলার কাছে। দোলা বলল দাদু, কোন কাজ ছিল ? আমি বললাম না তেমন কোন কাজ না, তবে তাকে খুঁজছিল। দোলা শাড়ীর আচল উড়িয়ে চলে গেল যেতে যেতে বলল, ওত ভাল ছাত্র। আমার কাছ থেকে নোট না পেলেও চলবে।

 (চলবে———)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।