সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১০২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : জানিনা দোলা তখন ঘরে ছিল কিনা বেলকুনিতে দাঁড়িয়ে ছিল, আমি বলতে পারব না। আমার কণ্ঠ নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আমি যেন ভুত, বর্তমান ভবিষ্যত সবকিছু ভুলে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম অন্ধকারে একটা মানুষের ছায়া দরজার আড়াল থেকে সরে গেল। ভাবলাম নিশ্চয়ই দোলা। আমি নিজেই গানের বাজনার তালে তালে আনমনা বিদিশা হাবার উপক্রম হয়েছিলাম, ওর কথা আর কি বলব।
ওর এই কাঁচা বয়েস। শিক্ষিত, সুদর্শণ সুরের যাদুকর এই যুবক। কাঁচা বয়সের তরুণ কচকে হৃদয়ের বেদীতে আসন দেবার জন্য দু’হাত ভরে অঞ্জলী দেবার জন্য যদি উন্মুখ হয়ে থাকে দোলা। তবে আমি মনে করব দোলার রুচি আছে, মন আছে, শিক্ষা আছে। আর কচ ? তার যোগ্যতা আছে। শিক্ষায় কৃষ্টি কালচারে সে ডোরার পানি প্রার্থী হবার যোগ্যতা রাখে। রাতের গভীরে আর কোন কথা নাই। শুধু নিঝুম নিরব পৃথিবী কচের এই সুরের মুর্চ্ছনাকে স্বাগত জানাল। গানটা অনেক্ষণ বেজে বেজে থেমে গেল। আমি ঘুমের ভান করে চোখ বুঝে থাকলাম। কচ আস্তে আস্তে এসে আমার পাশের বিছানায় ঘুমাবার চেষ্টা করল ? কয়েকবার দেখলাম এ পাশ, ওপাশ করছে। অনেক বেলা পর্যন্ত কচ ঘুমিয়ে থাকল দোলা কয়েক বার এসে এ ঘর থেকে ঘুরে গেল। কচ এর ঘুমন্ত মুখখানা শিশুর মত নিষ্পাপ। ডগার চোখ দুটু বুঝে আছে। ঠোট দুটু রক্ত লাল। চওড়া কপাল, বৌদি বলল, কচ এখনও ঘুম থেকে উঠে নাই। অনেক রাতে ওর বেহালার সুর আমারও ঘুম ভেঙ্গে গেল। বৌদি বলল, ও-এ রকম ঘুম নষ্ট করলেত দিনে ঘুমিয়ে থাকতে হবে।
বৌদি বললেন, কচ এর আর চিন্তা নেই। পিএইচডি পরীক্ষা দিয়ে থিসিস সাবমিট করে এসেছে। এখন যত গান বাজনা করুক, আমার ওর দাদার কোন আপত্তি নেই। পরীক্ষার পরই বায়না ধরল, আপনাদের মন্ট্রিলে আসবে। ওর দাদা বলল, যাও কচকে নিয়ে প্রশান্ত বাবুর ওখান থেকে বেড়িয়ে এস, তাই এলাম। বাইরে রদজায় বেল বেজে উঠল। দোলা দরজা ঘুলে দিয়ে চলে এল। শ্যামল ঘরে ঢুকল। বলল, কেমন আছেন দাদা। আমি তখন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বললাম, দোলা শ্যামল কে চাও দাদা। দোলা বলল, বসুন; চা খান। শ্যামল এদিকে-ওদিক হঠাৎ কচকে দেখে বলল ওনি কে ? দোলা বলল, দাদুর বন্ধুর ভাই। কচ এতক্ষণ ঘুমিয়ে ছিল, এখন ওদের কথার আওয়াজে আস্তে আস্তে জেগে উঠল।
আমি ইউনিভার্সিটির পথে বাস ধরার জন্য পা বাড়ালাম। তাড়তাড়ি করে বাসে উঠে ইউনিভার্সিটিতে চলে এলাম। কচ আর শ্যামলের সাথে কি কথা হল জানিনা। বিকালে বাসায় এসে দেখি কচ, দোলাকে গিটারের তারের উপর আঙ্গুল চালনা শিক্ষা দিচ্ছে। দোলা একটা রক্ত লাল সিল্কের শাড়ী পড়েছে। লাল ব্লাউজ, লাল পাথরের মটর দুল, গলায় লাল পাথরের মালা, হাতে একটা রক্তলাল রুবী পাথরের রিং। রাসিকৃত আজানু লম্বিত কেশ মেঘলার মত কোকড়া কোকড়া হয়ে হাটু পর্যন্ত ছড়িয়ে আছে। লাজুক লাজুক ভাব, অধর দুটি ¯িœগ্ধ মৃদু মন্দ হাসিতে ভরা। বার বার তারের মধ্যে হাত চালাতে গিয়ে থেমে যাচ্ছে, কচ নিজের হাতে ডোরার আঙ্গুল ছুয়ে ছুয়ে ধরে ধরে দেখিয়ে দিচ্ছে। এত সুন্দর দুটি ফুল এক বৃত্ত যেন দুটি গোলাপ, এ গোলাপত এ ময়লা কাপেটি সাজেনা।

(চলবে——–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।