ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ঢাকায় সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন (এসএলএ)’র কমিটি গঠন

রাজধানীতে বিভিন্ন চমকের মধ্যদিয়ে গঠিত হলো “সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন (এসএলএ)’র” ২১ সদস্য বিশিষ্ট কমিটি। কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা অনুষ্ঠানটি শুরু হয়। দেশের সকল সাউন্ড এবং লাইট কোম্পানির মালিক এবং সাউন্ড অপারেটরসহ আরও কিছু সংস্থার সমন্বয়ে গঠিত হয় সামাজিক এ সংগঠন। সঠিক দিকনির্দেশনা, সুষ্ঠ ও স্বচ্ছভাবে এ সংগঠনটি পরিচাললিত হবে এমনটাই প্রত্যাশা করেন সকল সদস্যসহ সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার ১১ তারিখে সকালে খিলগাঁও চৌরাস্তা সূর্যদয় ক্লাবে এক উৎসবমুখর পরিবেশে ”সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনে’র সাধারণ সভা এবং কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা নারায়ানগঞ্জসহ বিভিন্ন এলাকার সাউন্ড এবং লাইট কোম্পানীর মালিকসহ সাউন্ড অপারেটরগণসহ বিভিন্ন সংস্থার সদস্যগণ।
নবগঠিত সংগঠনের সভাপতি শামিম হোসেন বলেন, সংগঠনের সার্থে সকল রকমের সহযোগীতায় এক সাথে কাঁেদ কাঁদ মিলিয়ে কাজ করে যাবো ইনশাহআল্লাহ। তিনি আরো বলেন, আমি অত্যান্ত আনন্দের সাথে বলতে চাই আমাদের এই সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনে অনেক মেধাবী ও কর্মদক্ষ মালিক রয়েছেন তাদের তিক্ষè বিচক্ষনতায় আজ এই সংগঠনের কমিটি তৈরী করেছে, আমি ব্যক্তিগত ভাবে সংস্লিষ্ঠ সকলকে অভিবাদন জানাচ্ছি সেই সাথে আমি গর্বিত যে এমন একটি সংগঠনের সভাপতি হতে পেরে।

নবগঠিত সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাকে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় “সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনে’র” সকল সদস্যকে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালবাসা ও শুভকামনা রইলো। একটি ভাল কাজে যে কত বাধা বিপত্তি তা এই সংগঠনই প্রমান। তবে সব কিছু পেছনে ফেলে কিছু ভাল মানুষ আর ভাল কাজ করে সে প্রত্যয় নিয়ে তারই প্রমান করে দেখালো “সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন”।
তিনি আরো বলেন, আমরা সকলে গর্বিত এই কমিটি সহ সকল সদস্যদের নিয়ে। আশা করি আগামীতে সারাবাংলাদেশের ভাল মনমানষিকতার সকল সাউন্ড এবং লাইট ব্যবসায়ি মালিক সহ সাউন্ড অপারেটরদের আমাদের এই সংগঠনের ছাতার নিচে আনতে পারবো ইনশাহআল্লাহ।
আমিনুল ইসলাম আরোও বলেন, এ সংগঠন একটি সম্পূর্ন অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। আমরা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবোনা দেশের সকল দূর্যোগ মোকাবেলায় সবাইকে সাথে নিয়ে এক সাথে কাজ করে যাব সকলে দোয়া করবেন।
সর্বপরি নারায়নগঞ্জ থেকে আগত বিভিন্ন সাউন্ড এবং লাইট কোম্পানীর মালিকগণ তারা তাদের সমস্যা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ রাশেদ শিবলী, এবং উপস্থিত ছিলেন ষ্টার লাইফ সাউন্ডের কর্নধার উপদেষ্ঠা জনাব খোকন মৃধা। ঈশান সাউন্ডের কর্নধার উপদেষ্ঠা জনাব স্বপন এর মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা কমিটি ঃ ব্লাকবক্স এর কর্নধার উপদেষ্ঠা মোঃ ইউনুস, ষ্টার লাইফ সাউন্ড এর কর্নধার উপদেষ্ঠা জনাব খোকন মৃধা, সাউন্ড মেকার এর কর্নধার উপদেষ্ঠা জনাব মোঃ হোসেন এবং ঈশান সাউন্ড এর কর্নধার উপদেষ্ঠা জনাব স্বপন।
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঃ সভাপতি ঃ মোহাম্মাদ শামিম হোসেন (সাউন্ড প্রো) খিলগাঁও তালতলা, সাধারণ সম্পাদক ঃ আমিনুল ইসলাম (লাইভ মিডিয়া) খিলগাঁও তালতলা, সহ সভাপতি ঃ মোঃ বাদল (সাউন্ডভিউ) নারায়নগঞ্জ, সহ সভাপতি ঃ সহিদুল ইসলাম সহিদ (এসকে সাউন্ড) রামপুরা, সহ সাধারণ সম্পাদক ঃ মোঃ আমির হোসেন (জেএএস সাউন্ড) বনশ্রী, কোষাধ্যাক্ষ ঃ রাশেদ শিবলী (সাউন্ড এক্সপ্রেস) সিপাহীবাগ, সহ কোষাধ্যাক্ষ ঃ এস এম মহিউদ্দিন পলাশ (সাউন্ড এক্সপ্রেস) সিপাহীবাগ, দপ্তর সম্পাদক ঃ মাহবুব শরিফ মামুন (টেকনিক্যাল ইঞ্জিনিয়ার) খিলগাঁও, সহ দপ্তর সম্পাদক ঃ এস এম রিপন (পল্লী সাউন্ড) রামপুরা, প্রচার সম্পাদক ঃ মোঃ জামান (ব্রাদার্স সাউন্ড) বাড্ডা, সহ প্রচার সম্পাদক ঃ মোঃ আনোয়ার হোসেন (এবি সাউন্ড) বাড্ডা।
সদস্য সচিব ঃ সাইদুল ইসলাম সুমন (স্টার লাইফ) সিপাহীবাগ, আসাদুরজামান রনি(ব্লাকবক্স) সিপাহীবাগ, মোঃ ফারুক আহম্মেদ (সাউন্ড ফিউশন) বনশ্রী, আব্দুর রউফ টিটু, বনশ্রী, রুপমিয়া (সাদিয়া সাউন্ড) নন্দিপাড়া, মতিন রানা (নেট সাউন্ড) রামপুরা, মোঃ মিলন শেখ (সাউন্ড মিউজিক) রামপুরা, রিয়াজ (সাউন্ড তুলি) গোড়ান। আরোও উপস্থিত থাকেন ম্মানীত সদস্যবৃন্দ প্রমূখ।
