সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৯৭

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : জানিনা আমি নিজে কতদিন বেঁেচ থাকব। মানুষ সব হিসেব মিলাতে পারলেও কিন্তু জীবন অঙ্কের হিসাব মিলাতে পারে না। তাইত শুনে আসছি। দোলা এতক্ষণ আমার ঘরে ঘুরে ঘুরে আমার টেবিলটা গুছিয়ে রাখছিল। আমার এলো মেলো কাপড়গুলো হেঙ্গারে ঝুলিয়ে রাখছিল। আর মুখে মুখের আশে পাশে যেন একটা গোপন সুখের আভাস খেলে যাচ্ছিল। সে এক একান্ত আপন জনের, মনের গহীনে যার স্থান। নিবিড়তার যাদু স্পর্শে সেই রূপকথার রাজকন্যার মরণ কাঠি জিয়ন কাঠি যার হাতে, সেই হাজার রাতের গল্পের রাজ পুত্রের কথা ভেবে।
আস্তে আস্তে দোলা ওর ঘরে চলে গেল। আমি একটু শুয়ে পরলাম। বড় ক্লান্তি ক্লান্তিতে শরীরটা এলিয়ে পরল। ঘুম ঘুম ভাব, অথচ ঘুমুতে গেলে ঘুম নেই। কত রাত যে আমি ঘুমুইনা সে হিসেবে করলে নিজেও অবাক হয়ে যাই। মানুষ কি করে এতদিন এতকাল না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে। ভাগ্যবান তাড়াতাড়ি মরে অভাগারে জমে ভয় করে। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করলাম। কত কথা ভাবলাম, কত কথা ভুললাম, কত কথা আবার মনে করলাম। এমনি করতে করতে মধ্যরাত এসে গেল। রাত জাগা পাখি প্রহর ঘোষণা করল। ঘরের দেওয়ালের বড় ঘড়িটা ঢং ঢং করে ৩টার ঘণ্টা পরল। আমি উঠে কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের এক কোনে হেলে পরা চাঁদটার দিকে তাকিয়ে। চাঁদটাও যেন সমস্ত জগৎকে আলো দান করে আমার মত ক্লান্ত হয়ে পড়েছে। চাঁদের বুকে একটা কাল দাগ ওদাগটা কিসের ? ছোট বেলা বড়দি কতরাত আমার দুষ্টুমী কমাবার জন্য রাজপুত্র রাজকন্যার গল্প বলত। একদিন বলল জানিস প্রশান্ত, চাঁদের কলঙ্ক আছে। সে কথাটা আজ আমার হঠাৎ মনে পড়ল। চাঁদের দেশে এক বুড়ি বসে নাকি রাত-দিন চড়কা দিয়ে সুতো কাটে। কত গল্প আমাকে বলেছে, আমি বড়দিকে বলতাম, আচ্ছা রাত হয় কেন বড়দি ? আমি বলতাম, জান বড়দি, আমার না রাত একদম ভালো লাগে না। আমার কেন জানি কান্না পায় রাত হলে।
দিনের আলো যখন সমস্ত পৃথিবীকে সুর্য্যরে আলোয় ¯œান করিয়ে নব পল্লবে বিকশিত করে তুলে। কর্ম মুখর পৃথিবীতে মানুষ যখন ব্যস্ত নিজের ভাগ্যের অন্বেষণে মুখর হয়ে ঘোড়ে, আমার খুব ভাল লাগে। নিঃস্ব রিক্ত, অসহায় মানুষ ধনীর দুয়ারে একখানি বস্ত্রও একটু খাবারের জন্য হাত পাতে, সেও দিনের বেলাই, অন্ধ-পঙ্গু তারাও অনেক কষ্টে এসে মানুষের দুয়ারে দাঁড়ায়, সেও দিনের আলোয়। কিন্তু রাত ? রাত হলেই সকলেই ঘরে ফিরে আসে। বিশ্রাম নিয়ে খেয়ে দেয় ঘুমিয়ে পরে। এই ঘুম যেন একদম ভালো লাগে না। রাত ? আমার দু’চোখের বিষ। কেন রাত হয় ? দিন কি থাকতে পারে না ? আমার একটি কবিতা আমার লেখা মাহেনও মাসিক পত্রিকায় ছাপা হয়েছিল। তখন বৃটিশ পিড়িয়ড। সে পত্রিকাটি কলকাতা থেকে ছাপা হত।

 

(চলবে——)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।