সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৯৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : কেন সে বড়দিনে ব্যকুল হয়ে আমার কাছে এসেছিল ভার্জিনিয়া থেকে। গা ভরা ভীষণ জ্বর, কি ব্যকুল দৃষ্টি, কি আকুলিত চাহনি। দু’দিন আচ্ছন্নের মত ছিল। দু’দিন পর একটু সুস্থ্য হয়ৈ আমাকে নিয়ে হঠাৎ এক কান্ড করে বসল। বলল তুমি আমার জীবন বাঁচিয়েছো বলে আমার কাঁধে হাত রাখল, হঠাৎ করে অভাবনীয় কান্ড করে বসল আমার শরীরটাকে দু’বাহু দিয়ে টেনে নিল ওর বুকের উপর। ওর ঠোট দুটু দিয়ে নিবিড় ভাবে স্পর্শ করল আমার ঠোট দুটো। বলল আমি তোমায় ভালবাসি। আকাশের বিপুল মেঘ যেমন বর্ষণে বর্ষণে ভরে দেয় পৃথিবী। আমাকেও এক নতুন বর্ষণে ভরে দিল, যা আমি ভাবতেও পারিনি কোনদিন এর আগে। যা আমার মধ্যে ছিল না, কখন যাকে বলে ভালবাসা। কোন মেয়ে আমার মধ্যে এমন একটি অনুভূতির মায়া ছড়িয়ে দিতে পারে এটা ছিল আমার কল্পনার অতীত। কোন মেয়ের জন্য আমার মন এতটা অস্থির হয়ে উঠবে এটা ছিল আমার কাছে অচিন্তনীয়।
আজ এই মধ্যরাতে অনন্ত প্রশ্নের মত আমার মনে অসংখ্য প্রশ্ন জাগে। কেন এই অভিনয় করেছিল সে ? আমি ওকে ভালবেসেছি, কিন্তু ওকে স্পর্শ করে অপবিত্র করতে আমার ব্যক্তিত্বে বাঁধত। যদি সে আমাকে চেয়েছিল, তবে কেন কাছে এগিয়ে এলনা। দূরে বহুদূরে সরে গেল। বলে প্রশান্ত মনটা মাঝে মাঝে বিগড়ে যায়। একি তার ছেলে মানুষী ? না কোন ভনিতা ? না কোন প্রলাপ ? কতক্ষণ চিন্তায় বিভোর ছিলাম বলতে পারবনা। দোলার পায়ের মৃদু শব্দে চমকে উঠলাম, লজ্জাও পেলাম। তাড়াতাড়ি দোলাকে বললাম, কচ কি কোন ফোন করেছে ? কোন সময় ? বা চিঠিওত দেয়নি। দোলা বলল, না দাদু। বললাম, কি হল ওদের; আমাদের এত যতœ আত্বি করল আর সামান্য একখানা চিঠিও দেয়নি ? দোলা বলল, জান দাদু, ওরা রাগ করেছে। তুমি একটু উমা বৌদির কাছে ফোন করনা ? আমি বললাম, কেন কচ কি দোষ করল ? দোলার মুখে লজ্জায় লাল হয়ে উঠল, আমি আড় নয়নে দোলার লাজ ন¤্র মুখের পানে চেয়ে চেয়ে দেখলাম।
ঊললাম, দোলা আজ অনেক রাত হল। কাল বিকেলে করব। দোলা ঘাড় কাঁত করে সম্মতি জানিয়ে আমার ঘর থেকে ওর ঘরে গেল। সেদিন শনিবার সপ্তাহের ছুটি চলছিল। আমি কচদের বাড়ীতে ফোন ধরলাম হ্যালো ? ফোনের রিসিভার কচ এর গলা শুনলাম হ্যালো কে ? দাদু ? আমি বললাম, হ্যাঁ, এই অভাগা ছাড়া আর কে হবে ? তা তোমরা কেমন আছ ? বলল, ভাল। কুসুম চিঠি দিয়েছে, আপনারা কেমন আছেন ? বলল দাদু, দোলা কেমন আছে ? ও ফোন করে না কেন ? আমি বললাম, তা আমি কেমন করে বলব ? বললাম, তা তোমরাও ত করনা। আচ্ছা দাদু, আমার সামনে ছুটি আছে, মন্ট্রিলে বেড়াতে আসব আপনাদের কোন অসুবিধা হবে না ত ? আমি বললাম, তা তুমি আসলে অন্তত পক্ষে একজনের অনেক আনন্দ হবে, সেটুকু আমি বলতে পারি। কচ হেসে উঠল, ওর প্রাণ খোলা হাঁসিতে যেন আমার সমস্ত অন্তর ভরে গেল। একেইত বলে যৌবনের উচ্ছ্বাস। প্রতি রন্দ্রে রন্দ্রে তার প্রকাশও বিকাশ। দোলা চুপ করে সব শুনল, দারুন বুদ্ধিমতি মেয়ে। সহজে সে মনের ভাব প্রকাশ করেনা। ভীষণ ও চিন্তাশীল, ভুত ভবিষ্যত, বর্তমান সবকিছুই ধীর মস্তকে ভেবে দেখে। উচ্ছাসকে সহজে আশ্রয় দেয়না, আমি একটু হাস্যরসিক এর কথা বলে আমার নিজের মনটাকে হাল্কা করে নিলাম। মানুষ আনন্দে ফুর্তিতে জীবন কাটাতে পারলে জীবনটাকে সহজ ভাবে গ্রহণ করলে দীর্ঘায়ু হয়। (চলবে——–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।