মধ্যরাত : পর্ব-৯৩

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : আমাদের জাতীয় কবি নজরুলকে আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা জেগে থাকত। তিনি রাগে দুঃখে নজরুলের কথা বলতে লাগলেন। ভীরু হৃদয়ে নয়, সিংহ শক্তি বলে অবচেতন মানুষকে জাগিয়ে দেওয়ার কঠিন সংকলন নিয়ে ধূমকেতুর মতই আকস্মাৎ যার আবির্ভাব ঘটলো প্রাচ্যেও সাহিত্য জগতে। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রচলিত সংস্কার কিংবা অন্যায়কে মাথানীচু করে প্রণতি জানাবার শিক্ষা নয় তার। জীবনের কাছে পরাজিত হয়ে, ধুকে ধুকে মরে, তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে বেঁচে থাকার কল্পনাও তিনি করতে পারেননি। বাঁধা-বন্ধনহীন মুক্ত জীবনের আনন্দে বিভোর হওয়ায় তার ধর্ম। সাগরের উত্তাল-উদ্দমতাই তার প্রতিচ্ছবি। দুর্বার প্রাণ বন্যায় সর্ব জড়তা, জঞ্জাল দুর করে এগিয়ে যাওয়াতেই তার তৃপ্তি।
কৃষকের ক্ষুধার্ত দৃষ্টি যে জমিদারের বিলাসে কিছুমাত্র বাঁধার সৃষ্টি করতে পারেনি। যে মহাজন দিনের পর দিন দরিদ্র; অজ্ঞ, অশিক্ষিত মানুষের দুর্বলতার সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে, নির্লজ্জেও মত টাকার অংক বাড়িয়ে কিছু মাত্র দ্বিধা করেনি, যে ভন্ড ধার্মিক ধর্মকে মিথ্যা রূপ দিয়েছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে পুরুষ নারীকে ঠকিয়েছে তার ন্যায্য প্রাপ্য থেকে, তাদের সামনে নজরুলের রূপ ভয়ঙ্কও প্রলয়ের।
আকাশের মত উদার মন নিয়ে যে কবি ভালবাসা বিলিয়েছেন অকাতরে। সবাইকে বুকে টেনে নিয়েছেন, একান্ত আপনার বলে তাকেও সাম্প্রদায়িকতার অভিযোগে সমালোচনা সয্য করতে হয়েছে। অথচ স্মরণ প্রয়োজন যে, যে কোন সম্প্রদায়ের পক্ষই নজরুলকে বেঁধে রাখা সম্ভব হয়নি। তার নিজের কথাতেই বলা যাক যে সৃষ্টির সেরা জীব, সে যে বিধাতার প্রেরিত প্রতিনিধি। এইতো সব চেয়ে বড় কথা। নজরুলকে তাই বলতে শুনি-
এই হৃদয়ের চেয়ে বড় কোন
কাবা মন্দির নাই।
আমরা এতক্ষণ সকলেই কমনরুমে রাহাত খানের কথা শুনছিলাম। শুনে লজ্জা ও সংকোচ বোধ করছিলাম। বললাম, তা দাদা আপনি মাঝে মাঝে আসবেন। তাহলে একটু নরম-গরম গেজেট জানা যায়। কলেজ না হয়, ইউনিভার্সিটি এইত আমাদের মাষ্টারদের জীবন। আমরা লজ্জা ও সংকোচ এর সাথে বললাম, রবীঠাকুরের জন্মদিনটাও চলে গেল। বিশ্বনন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকে এত দিয়েছেন তা ভাষায় ব্যক্ত করা কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। তার একটি কবিতা আমার মনে পরল-
ধরনীর এক কোণে
রহিব আপন মনে
ধন নয় মান নয়
একটুকু বাসা।
কবে কতদিন পূর্বে এইসব কবিতা পড়েছি, কিন্তু সবই মনে আছে। আজও যেন শুনতে পাই সেই দুরাগত বাণী- তোমরা দীনতায় নীচতায় নেমোনা, ক্ষুদ্র ও চীচের সমালোচনাকে ভয় করোনা। জীবনের সব প্রশ্ন, সব হতাশা, সব ব্যর্থতার জবাব পাবে তুমি রবীন্দ্র সাহিত্যে।
