সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৯২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

 (গত পর্বের পর) : ইউনিভার্সিটিতে যেয়ে ক্লাশ নিলাম। আবার সেই কমন রুম। বন্ধুরা ছেকে ধরল কি ব্যাপার মিস এর কাছে চিঠি দেওয়া হল ? বললাম, দেব, দেব, এইত সামার চলে গেল। বড়দিনের এখনও অনেক অনেক সময় পরে আছে। লেখার জন্যত মুড এর দরকার। সব সময় মানুষের মুড এক রকম থাকে না। অমিয় বলল, ইস আমাদের জন্য চিঠি লিখতে প্রশান্ত বাবুর মুড আসছেনা। আর যে কতচিঠি আসে যায়, আমরা সব খবর রাখি। আমি বললাম বেশত আজই ডোরাকে জানাব চিঠি লিখে। কথা বলতে বলতে ম্যাগাগিল প্রফেসার রাহাত খান ঢুকলেন কি হে কিসের চিঠি। আমি বললাম, না কিছু না। অমিয়, সুশীল, ভবতোষ ওরা হো হো করে হেসে উঠল। জানেন দাদা আমাদের প্রশান্ত বাবু ডুবে ডুবে জল খান।
রাহাত খান বললেন, তা আজকাল সকলেই ডুবে ডুবে জল খান, ওনি খেলে দোষ কি ? রাহাত খান প্রায় বছর পনেরো হল এই মন্ট্রিলে বসবাস করছেন। মন্ট্রিলের নাড়ী নক্ষত সবই ওনার নখদর্পনে। কার ছেলে বিয়ে, কার বৌ ভা, কার গায়ে হলুদ, এসব ওনাকে জিজ্ঞাসা করবেন; ওনাকে বলবেন। কে কোথায় গান গেয়েছে, কে কোথায় নেচেছে, ওনি ঠিক ঠিক বলে দেবেন। আরও কঙ্ক্রোডয়া প্রফেসররা আছেন, কিংবা ম্যাগগিল আরও প্রফেসররা আছে, কেউ এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। তিন্তু ওনি হচ্ছে মন্ট্রিলে বাঙ্গালিদের অবজারভার বা (গেজেট)।
আমরা বললাম, একটু বলুন না কে কে বা করা ডুবে ডুবে জল খান। ওনি বললেন, আরে ভাই এইত ২৫ ডিসেম্বর খৃষ্টমাসে, সেই দিন আমাদের ভাই ভাবিরা একত্র হয়ে পোলাও-কোরমা খেয়ে, অন্ধকার ঘরের ভিতর সকলেই নাচে, বাজনার তালে তালে এটা বলুনত কি ? আপনাদের ধর্মে পর্দ্দার প্রথা আছে যত সম্ভব মা-বোনরা ঢেকে ঢুকে চলার বা যারা খুব বেশী পর্দ্দা করেন। বোরখা পরেন, তারপর যদি অন্য লোকের সাথে আমাদের বৌ-ঝি’রা নাচে এটা দৃষ্টি কটু। তারপরে আবার পহেলা জানুয়ারী, ধুমধাম বিরাট খাওয়ার আয়োজন, ভাল না হয় ইংরেজী নববছর আমরা মেনে নিলাম। কন্তিু পহেলা বৈশাখ ? বাংলা নব বছরে কারো কোন খোঁজ নেই, কারো কোন উৎসাহ নেই, উদ্দিপনা নেই। বাঙ্গালী চৈতন্যতা নেই, বাঙ্গালীর যদি বাঙ্গালি চৈতন্যতা না থাকে তবে সে কিসের বাঙ্গালী ? বাংলার বারটি ঋতুর সাথে আমাদের মনে প্রাণের যোগাযোগ আমাদের রক্তের সমৃদ্ধ।
বৈশাখে নব বর্ষ, বর্ষায় বর্ষা মঙ্গল, শরতে শারদীয় উৎসব, পৌষে পৌষ মেলা, ফাল্গুনে বসন্ত উৎসব, আমাদের হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে স্বরণ করে দেয় বাংলার কথা। ষোলই ডিসেম্বর ? আমাদের স্বাধীনতা দিবস। সেটাও এক জায়গায় বসে আমরা যে একটু স্বাধীনতার পতাকাকে সম্মান দেখাব ? কে করবে সে আয়োজন ? সময় তাদের কোথায় ? তখন আর কারো সময় হয়ে উঠেনা। বাংলাদেশের সংগ্রামী মানুষেরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রভাষা নির্মাণ করেছেন। লক্ষ্য লক্ষ্য বাঙ্গালী সেদিন মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন; তাদের কথা স্বরণ করার কথাও আমাদের চৈতন্যতায় প্রশ্ন জাগেনা। আমরা যদি আমাদের দেশকে ভালবাসতাম, তাহলে বিদেশীদের জিনিষ আমরা অনুকরণ করতাম না, বাবা মা রেখে ড্যাড ম্যাম বলতাম না।

(চলবে————)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।