চরফ্যাশনে ৪০ কৃষকের মাঝে ১০ হাজার ফলের চারা ও কৃষি উপকরণ বিতরণ
চরফ্যাশনে খোয়া যাওয়া ২ লক্ষ টাকা উদ্ধার

চরফ্যাশনে খোয়া যাওয়া ২ লাখ টাকা উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১১ আগষ্ট সন্ধ্যায় তার কাছে ওই টাকা হস্তান্তর করে চরফ্যাশন থানা পুলিশ। সকালে খোয়া যাওয়া টাকা সন্ধ্যার পরে ফিরে পেয়ে তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা গেছে, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শহিদ হাওলাদারের ছেলে রাহাত (৩১) গত ১১ জুলাই সকাল ৯টার দিকে তার পরিবারকে নিয়ে অটোরিক্সা যোগে একটি শপিং ব্যাগের মধ্যে নগদ ২ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়া ও সন্তানের চিকিৎসার জন্য বাসা থেকে চরফ্যাশন বাজারের উদ্দেশ্যে বের হন। এ সময় অসাবধানতা বশত সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার মেঘনা ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে তাদের সাথে থাকা টাকার ব্যাগটি অটোরিক্সায় রেখে নেমে যান। এ সময় রিক্সা চালক অটোরিক্সা নিয়ে চলে যায়। পরবর্তীতে অনেক খোজাখুজি করেও ওই টাকার ব্যাগটি না পেয়ে রাহাত থানায় এসে অভিযোগ দায়ের করেন। তাৎক্ষনিক ডায়াগনস্টিক সেন্টারের সামনে থাকা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অটোরিক্সা চালক পৌরসভার ২নং ওয়ার্ডের আঃ মতিনের ছেলে মোঃ সোহাগ (৪৫) এর বাসা হতে ২ লাখ টাকা সহকারে শপিং ব্যাগটি উদ্ধার করে তা তা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাহাতের কাছে বুঝিয়ে দেয়া হয়। দ্রুত সময়ে এই সফলতার জন্য চরফ্যাশন থানা পুলিশকে অভিনন্দন জানান এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহ প্রদান করাসহ পাশাপাশি জনগণকে সচেতনতার সাথে যাতায়াতের আহ্বান জানান তিনি। এ সময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স টাকা উদ্ধারে সহায়তায় প্রদান করেন।
