সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৮৪

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

 (গত পর্বের পর) : ওরা ফোন করল আসার আগে। উমা বলল, আবার ফোন কেন, আসুন আপনারা। ওরা অনেক মিষ্টি নিয়ে ঘরে ঢুকল। উমা বলল, সেকি এত মিষ্টি কেন ? জামাই শ্বশুর বাড়ীতে এলে কি খালি হাতে আসে ? উমা বলল, হয়েছে আর বলতে হবে না। কুসুম ড্রইং রুম থেকে দোলার ঘরে ঢুকে পরল, দোলা দোলা করে। বৌদি বলল, দোলা কি ? দেবযানী। সকলে হেসে উঠল। আমি তখন কাপড় পড়ছিলাম। সুশান্ত আগেই কাপড়-চোপড় পড়ে বসেছিল। অতিথিদের এগিয়ে নিয়ে বসতে বলল।
রান্নার সুগন্ধে মন প্রাণ ভরে যাচ্ছিল। কুসুম দোলাকে নিয়ে ড্রইং রুমে এসে বসল। দোলা সকলের সাথে নমস্কার বিনিময় করল। উমাও এসে বললল, শুভ স্বাগতম জানিয়ে। আমি পরে এসে সে আসরে আসন গ্রহণ করলাম। সুশান্ত অনেক গল্প আরম্ভ কর। আমরা যে ফ্লোরিডা গিয়েছিলাম। আর সৌন্দর্য্যের কাহিনী। কিচমিতে গিয়েছিলাম তার কথা। তারপর নিশাদের কথা, অনেক অনেক কথা আরম্ভ করে দিল। কচ, দোলা, কুসুম, উমা, বৌদি সকলেই খুব অসস্থি বোধ করছিল। কুসুম বলল বড়দা একটু গান হোক। বড়দা বলল, খানা পিনা হোক তারপর রাত-ত আছেই। সুশান্ত লজ্জা পেয়ে বলল, আমি খুব দুঃখিত। উমা খানা দাও।
উমা বলল, বারে, খানা-ত রেডিই। ডাইনিং-এ চলনা ? আমরা সকলে গিয়ে চেয়ারে বসে পড়লাম। মেয়েরা বলল, তোমরা বস; আমরা সকলকে খাওয়াই। দোলা উমা সকলকে খাবার তুলে তুলে দিচ্ছিল। কচ খাবার মুখে তুলে খাচ্ছে, আর মাঝে আড় নয়নে দোলার প্রতি নজর রাখছিল। সুশান্ত, কচ, আকাশ, বড়দা সকলে খুব পরিতৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল। আকাশ বলল, বাঃ রান্না খুব সুন্দর হয়েছে। কে রেধেছে ? দোলা বলল, উমাদি। উমাল বলল, দোলাও কিছু কিছু করেছে। দোলার মুখ লজ্জায় লাল হয়ে উঠছিল।
প্রশান্ত বলল, দোলা কিন্তু খুব ভালো রান্না জানে। আমাকে এক এক সময় এক একটা আইটেম করে নিয়ে খেতে দেয়। এখনই পরিপাটি করে ঘর দোর গুছিয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারে। বড়দা বলল, আচ্ছা প্রশান্ত বাবু; নাতনীর বিয়ে দেবেন না। বড়দা বলল, মেয়ে মানুষ যখন; তখন বিয়ে-ত দিতেই হবে। ও ত এখানে পড়াশুনো করতে এসেছে। ওর বাবা-মা আছে। বড়দা বলল, এখন গার্জিয়ান আপনি। আমি বললাম, আপাতত। বড়দা বলল, ভাল পাত্র পেলেও আপনার আপত্তি আছে ? আমি বললাম, ও এম এস করছে; আর তা ছাড়া ও যদি পছন্দ করে সেটা আলাদ কথা। উমা বলল, দোলার বিয়ে আমরা ভাল পাত্র পেলে নিশ্চয়ই চিন্তা করে দেখব। সেদিনের মত সকলেই খেয়ে দেয়ে ড্রইং রুমে বসল।
দোলা, উমা, বৌদি, কুসুম এবার ওরা খেতে বসল। কচ বলল, এবার আমি পরিবেশন করব বৌদি। বৌদি বলল, বেশ কর। আমরা একটু আরামে খেতে পারব। কচ সকলকে তুলে তুলে দিচ্ছেল। দোলার পাতে বেশি পরল খাওয়া। বৌদি বলল, পার্সিয়ালটি চলছে; ভাল হবে না কিন্তু কচ। উমার পাতে আর বৌদির পাতে খুব কম। কুসুম আর দোলা যত না করে তত বেশি বেশি করে তুলে দিচ্ছে। বৌদি কচকে সরিয়ে নিজের হাতে খাওয়ার ভার নিল। বলল, ইস্ খুব দরদ দেখছি যে। সেজন্য পরিবেশনের ভার হাতে নিয়েছ ? কচ বলল, বৌদি তোমরা দু’বৌদিই সক খেয়ে ফেলবে দেখছি। মেহমানদের দিচ্ছনাত। আচ্ছা আমাকে এবার দাও দেখি। কচ দোলাকে খুব আর কুসুমকে বেশি করে দিয়ে দিয়ে মাছ মাংস প্রায় কমিেিয় এনেছে। বৌদি উমা খাওয়া ছেড়ে হেসেই অস্থির। দোলা লজ্জা পেয়ে ছুটে চলে গেল। কুসুমও দোলার পিছু নিল।

 (চলবে———)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।