সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৮৩

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : আমি বললাম বৌদি খুবইত খায়ে দিচ্ছেন। আসেন একবার মন্ট্রিলে। আপনার ভালো লাগবে আমার ওখানে। বৌদি বলল, যাব যাব, নিশ্চয়ই যাব। আমার দেবর কচকে দেখছেনত অন্তত একবার কচ এর দেবযানীকে দেখার জন্যত নিশ্চয়ই আমাকে একবার যেতে হবে। আমি বললাম, দেবযানী ? বৌদি হেসে ফেলল। বুঝছেন না ? আপনার নাতনী দোলা। আমি মুচকি হাসলাম। আপনি ওর নাম দেবযানী রেখে তবে ছাড়লেন দেখছি। বাঃ কচ আছে, দেবযানী নেই, ভাততে কেমন খারাপ লাগেনা ? দাদা বললেন, তুমি এত রসিকতা কবে শিখলে ? দোলা, কুসুম, উমা মুখ নীচু করে খেয়ে যাচ্ছিল। দোলা লজ্জায় ঘেমে উঠেছিল, আকাশ মুখ হাসছিল।
সত্যি আকাশের মনটা কিন্তু আকাশের মতই বিশাল, বিপুল, বিরাট, স্বচ্ছ নীল, কোন মেঘ নেই। কে যে ওর নাম আকাশ রেখেছিল। দিলের প্রশান্তিতে ও নিজের রিরাটত্ব বোঝা ওর ক্ষমতা নেই। তবে বাইরের লোকেরা ওকে সে মূল্য দেবে। তারপর অনেক কথা হল, কুসুম ছোটবেলার অনেক গল্প করল। বড়দার কাছেই সে মানুষ। ছোটবেলা বাবা-মা মরে গেল, সুখ-দুঃখ, হাসি-কান্না সব ঝামেলা বড়দাকে পোহাতে হয়েছে। বড়দা কোনদিন রাগ করতেন না। সবকিছু হাসি মুখে সহ্য করে গিয়েছেন। মনে পরে কুসুম এর কতদিন কচ এর সাথে ঝগড়া করে ভাত খাওয়া বন্ধ করে দিত। বড়দা সেধে সেধে তবে কুসুমের মান ভাঙ্গাত।
বৌদি অসীম ধৈর্য্যশীলা মহিয়সী নারী। ত্যাগ তিথিক্ষার বেদী মুলে তার আরতি দিলেও তাকে ছোট করা হবে। আমাদের সুখে সুখী, দুঃখে দুখী ছিল। বৌদির মায়া, মমতা, ¯েœহ, ভালবাসা পেয়ে আমি মায়ের অভাব ভুলে গিয়েছিলাম। গল্প শুনতে শুনতে অনেক রাত হল। উমা ওদের সকলের ওদের বাড়ীতে তার পরের দিন নিমন্ত্রণ করে এল। আকাশ বলল, মিস দোলা যদি গান শোনায় তবে নিমন্ত্রণে যাব। উমা বলল আগে খেতে আসুনত পরে দেখা যাবে। তারপরের দিন কুসুমের বাড়ীর সকলে উমাদের বাড়ী এল। কচ সেদিন স্যুট পড়ে এসেছিল। বড়দাও স্যুট পড়েছিল, জামাই ধুতী ও পাঞ্জাবী পড়ে এসেছিল। কুসুম একটা লাল বেনারসী পড়ে এসেছিল। বৌদি একখানা তাঁতের শাড়ী পড়ে এসেছিল। সত্যি বৌদি খাটি বাঙ্গালী ঘরের বৌ। ত্যাগ তিতিক্ষার এক মহান আদর্শ। নিজের সুখ শান্তির দিকে লক্ষ্য নাই। এতদিন বিয়ে হল ছেলে, মেয়ে হয়নি। দেবর ননদকে কেমন খুশী থাকবে তাই নিয়ে চিন্তিত। কুসুমের ভাগ্য খুব ভাল। এরকম বৌদি পেয়েছে। সেদিন সুশান্তর বাড়ীতে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছিল উমা এক হাতেই সব রান্না করেছে। দোলা ওটা সেটা করতে গেলে বলেছে, যা না তুই গিয়ে কাপড় চোপড় বদলিয়ে হাত মুখ ধুয়ে নে। দোলা ঘরে এসে সুন্দর করে সেজেছিল। সেদিন উমা বটল গ্রীণ রংয়ের একটি সিল্কের শাড়ী পড়েছিল, বটল গ্রীণ ব্লাউজ, লম্বা করে বেনী করে ছেড়ে দিয়েছিল, কপালে বটল গ্রীণ টিপ।

(চলবে—–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।