মধ্যরাত : পর্ব-৮২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : তা নাতনীর আমার গলা দিয়ে এত সুন্দর গান বেরোয় আমি জানলে-ত কবেই ওকে আরও মাস্টার রেখে তাল করে গান শেখার জন্য উৎসাহ দিতেম। সুশান্ত বলল, এখন থেকে দাদুদের গান শোনাতে হবে। দোলা মুচকি-মুচকি হাসছিল। আকাশ বলল ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে কোন অনুষ্ঠানে নিয়ন্ত্রণে পাই। ওখানে মাঝে মাঝে ইংলিশ নাটক ইংলিশ গানই শুনি হঠাৎ বাংলা গান শুনলাম একটি মেয়ের মুখে। শুনলাম কলেজের কোন মহিলা অধ্যাপকিা এ গানটি শিখিয়েছেন। ও গানটায় আমার ওখানকার বাঙ্গালীর খুব আনন্দ পেয়েছিল। বেশ লাগে জায়গাটা। আমার বেশ কিছু বাঙ্গালী আছে ভার্জিনিয়ায় ও নিয়ে আমাদের দিন কাটে। আপনারা আসুন না আমাদের ওখানে বেশ লাগবে। আমাদের খুব আনন্দ হবে। কুসুম শীঘরিই যাবে, তখন আপনারা আসুন।
আমি যেন ডোরার কথা ভাবছিলাম। ডোরাও আমাকে এমনি করে আন্তরিকতা নিয়ে বলেছিল। আর এখন আমার কাছে চিঠি দেয়না, ফোনও করে না। আশ্চর্য্য মানুষের মন। নারী রহস্য ময়ী, ছলনা ময়ী, বলে বই পুস্তকে লিখে। এত ভালবাসা বাসির পর কি করে তাকে মন থেকে মুছে ফেলে ? যে ডোরা আমাকে ছাড়া থাকতে পারত না, আর আর সে উপন্যাসের নায়কে পর্যন্ত আমার নাম দিয়েছে সে কেন এমন হল ? কেন ? দোলা আসার নাম শুনে সে যেন অনেক অনেক দূরে গেল দোলা আমার নাতনী।
আর ডোরা আমার মান মন্দিরের মানস প্রতিমা। যাকে ভালবেসে আমি সমস্ত জীবন চির কুমার থেকে গেলাম। তাকে আমি আমার দেহ দেইনি, আর সবই-ত দিয়েছিলাম। কেন ডোরা সুশান্তকে ফোন করে আমাকে করে না। প্রচন্ড অভিমানে আমি তাকে ফোন করিনি বা ভার্জিনিয়ার উপর দিয়ে দ্রুত বেগে গাড়ী চালিয়ে চলে এসেছি। তার আতিথ্য গ্রহণ করিনি। আজ ভার্জিনিয়া, ভার্জিনিয়া আকাশের মুখে শুনে সমস্ত মনটা ব্যথায় বেদনায় ভারাক্তান্ত হয়ে বার বার নিজের জীবনের প্রতি ধিক্কার হয়ে ফিরে আসে। কেন কেন ? কেন ভগবান ওকে আমি ভাল বেসেছিলাম। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে ওর ধ্যানেই জীবন কাটিয়ে ছিলাম। ডোরা, ডোরা- একয়দিন প্রচন্ড অভিমানে ওকে আমি মন থেকে মুছে ফেলতে চাইছিলাম। না আমি পারিনি। ডোরা আমার সমস্ত অন্তরাত্মায় প্রতিধ্বনি হয়ে আছে। অনেকক্ষণ চুপ করে ছিলাম। সুশান্ত বলল, কিরে প্রশান্ত কি ভাবছিস। বললাম, না কিছু না। কুসুম সকলকে খাওয়ার জন্য ডাইনিং রুমে ডাকল। দোলা কুসুম কচ ওরা গেল। আমি সুশান্তকে নিয়ে চেয়ারে বসে পরলাম। অনেক রান্না করেছেন বৌদি। উমা বলল, এত রান্না কখন করলেন ? বৌদি বলল, বারে কদিন পর্যন্তই গুছিয়ে একটু একটু করে রাখছি। বিয়েতে ত কাউকেই যন্ত করা যায় না। আকাশ, দোলা, আপনি, কুসুম সকলেইত এখন মেহমান। সকলেই চলে যাওয়ার যাত্রি। তাই একটু সামান্য আয়োজন।————
(চলবে)
