সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৭৯

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : উমা বলল, কি দরকার ছিল আবার খাওয়াবার। আমি একদিন জামাই মেয়েকে খাওয়াব। উমা চা খেতে বলল, ভদ্র মহিলা কিচু খেলেন না। বাসায় জামাই বলে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় বলল দোলা, তুমি আমাদের বাসায় আস। কুসুম তোমার কাছে গল্প করতে চায়। দোলা বলল, যাব। সেদিনের মত ভদ্র মহিলা চলে গেল। তারপর দিন বিকেলের দিকে আমাদের নিমন্ত্রণ ছিল কুসুমদের বাড়ী। উমা খুব সেজেছিল, দোলা লাল একটি জর্জেট শাড়ী, সবুজ কাতান জরির পাড় বসান লাল দুল, হাতের কাঁচের ঢাকা থেকে আনা রেশনি চুড়ি লাল, গলায় একটি পাথরের লাল মালা। শাড়ীর সাথে ম্যাচ করে তেলভেটের লাল হিল তোলা সু-পড়েছিল। কপালে লাল টিপ। অদ্ভুত অদ্ভুত লাগছিল, এত সুন্দর বুঝি দোলাকে আমি কোনদিন দেখিনি। আমার চোখে যেন অপরূপ নেশা নেমে এল। ভাবলাম দোলা এত সুন্দর করে কার জন্য সেজেছে। ভাবলাম মেয়েরা এমনিতে সাজতে খুব ভালবাসে। আর দোলার সবে যৌবনের বান ডেকেছে। ফুটন্ত গোলাপের মত ওর ত্বকের কোমলতা কালো টলটলে সরোবরের মত চোখ, মেঘ বরণ কেশ। তখন গোধুলির রক্তিমাতা ছড়িয়ে পরেছে। ঘরে ফেরা পাখিদের গুঞ্জনে বনভূমি উচ্ছকিত। অদূরে ধীর লয়ে বয়ে চলছে নদী। দখিনা হাওয়ায় গাছের পাতা দুলছে অল্প অল্প। নদীর বুকে জেগেছে মৃদু লহরী। বসন্তের হাওয়ায় মাতাল হয়ে উঠছে বন বনান্তর গাছে গাছে ফুল পাখি।
আমরা কুসুমদের বাড়ীতে গিয়ে দাঁড়ালাম। কচ নিজে এসে আমাদের স্বাদর সম্ভাষণ জানাল। কচকে দেখতে আমি চিনতেই পারিনি। একেবারে বাঙ্গালী, পরনে পায়জামা, গায়ে আদ্দির সাদা পাঞ্জাবী। পায়ে হরিণের চামড়ার স্যান্ডেল, মুখে মিঠে মিঠে হাসি, দোলাও মিঠে মিঠে হাসি হেসে ওর সাথে এগিয়ে গেল। দোলা প্রথম দর্শণেই ধরা দিল কচ এর দীঘল চোখের মনিতে। কুসুম তার বর আকাশ আমাদের সাথে নমস্কার বিনিময় করল। কুসুম ময়ুর কণ্ঠি রংয়ের একটি বানারসি শাড়ী পড়েছিল। ঘরের মাঝে কার্পেটে লাল ভেলভেটের গালিচা বিছানো। বড় বড় বালিশ পরে আছে, (গির্দ্দা বালিশ) আমারা কোথায় বসব ভাবছিলাম। বৌদি বলল, আজ এখানেই আসর বসবে। আমি চমকে উঠলাম কিসের আসর ? বৌদি বললেন, খাবেন, গল্প করবেন, গান গাবেন। আমি বললাম, আমি আবার কবে গান জানি ? বৌদি বললেন কুসুম আমাদের গান শোনাবে, কচ শোনাবে। দোলা গান জানেনা ? আমি বললাম, তা ত জিজ্ঞাসা করিনি। দোলা চুপ করে থাকল।

 

(চলবে———-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।