সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৭৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : উমার বিকেলের রান্না ছিল। ও কিচেনে ঢুকল। সুশান্ত এল। ওকে চা দিয়ে আমাকেও চা দিল। হঠাৎ দরজায় বেল বেজে উঠল। দরজা খুলে মুখে হাসি নিয়ে এগিয়ে গেলাম দেখলাম কচ দাঁড়িয়ে আছে। বললাম ভেতরে এস। ও নমস্কার বিনিময় করল। আমি উমাকে ডেকে দিলেম। উমা ওকে দেখে খুব খুশী হয়ে বলল, আরে বস বস কচ যে, কি খবর দিদিও জন্য দুঃখ একটু কমল ? কচ হাসছিল একটু একটু, উমা বলল তা এখন দিদিকে গিয়ে নিয়ে এস, ক’দিন পরত দিদি ভার্জিনিয়ায় চলে যাবে। কচ বলল, কাল যাব কুসুমকে আনতে। দোলা কই ? উমা বলল দোলাকে ডেকে দেব ? কচ চুপ করে থাকল।
আমি বললাম, কচ তোমার পরীক্ষা সামনে পড়াশুনা কেমন চলছে ? তুমি একটা পিএইচডি’র ছাত্র তোমার সামনে অনেক পড়াশুনা, থিসিস লিখতে হবে। কচ বলল, পড়াশুনা চালিয়ে যাচ্ছি। দাদাও তাই বলেন। গার্জিয়ানরা সকলে তোমাকে তাই বলবে। দোলা এল এক খানা হাল্কা আকাশ নীল শাড়ী। কপালে নীল টিপ, চুল হাটু পর্যন্ত ছুই ছুই করছে। কানে আকাশ নীল পাথরের দুল। গলায় একটা নীল পাথরের পেন্ডল্ট দোলাকে যেন অপূর্ব লাগছিল ফর্সা নিখুঁত চেহারার দোলাকে। দোলায় মুখের পরে যেন একটা কিসের আনন্দ, উল্লাস, আমার জানতে ইচ্ছে করল। তবু আমি চুপ করে থাকলাম। কি করে বলল কি করে জানব ? দোলা যেন বসন্ত ফুলের সৌরভ খুঁজে পেয়েছে। ভ্রমরের মধুর নেশা যেমন তাকে ফুলের কাছে নিয়ে আসে। দোলাকে তেমন এক অজানা নেশায় পেয়ে বসেছে।
আমি আমার ঘরে চলে গেলাম। সুশান্ত বাইরে কি কাজ ছিল। দোলা উমা কচের সাথে গল্প করতে বসেছে। দোলা বিশেষ কথা সেদিন বলেনি, উমা খুটে খুটে অনেক প্রশ্ন রাখল কচের কাছে। কচ বলল, কাল যাব কুসুম আর আকাশকে আনতে, আপনারা আমাদের বাসায় আসবেন। উমা বলল, আপনারা আসবেন, কুসুম আসলে জামাইকে মেয়েকে বেড়াতে নিয়ে আসবেন। কচ বলল জানেন কুসুম খুব গল্প করতে জানে। ও এলে বৌদি বলল, বলল- যে দোলা মেয়েটি বেড়াতে এসেছে বিয়ের দিন কি খেল, বা খেলনা, কিছুই দেখতে পারিনি। আপনাদের আবার বৌদি নিমন্ত্রণ করবে। উমা বলল, সেকি ? আমরাই একদিন আকাশ-কুসুম ওদের, আপনাদের খাওয়াব ভাবছি।
কচ চুপ করে থাকল। দোলা কচ কি কথা তখন বলল। বুঝলামনা, কচ চলে গেল। আর দু-তিনদিন আমরা ওদের বাড়ী গেলাম না, ওরাও এল না। দোলা সব সময় বলে চল উমাদি সপিংয়ে যাই, চলনা ? রাস্তায় ফুটপাতে হাঁটতে যাই, দরজার কড়া নড়লেই বা কালিংবেল বাজলেই দোলা মনে করত বুঝি কচ এল। বাড়ীর সামনের ফুট পাতে অকারণে অসময়ে হাটতে যেত। আমার চোখ বাচিয়ে সপিং-এ চলে যেত, গাছের পাতা কি ফুলের পাপড়ি ঝরে পড়লেই দোলা ভাবত এই বুঝি কচ এল। তার উজ্জ্বল চোখ, তুলে ধরবে দীপ্তিময় চাহনি। সেদিন কুসুমের বৌদি হাপাতে হাপাতে এল। দিদি কি করেন ? কুসুম এসেছে, জামাই এল, তা ভাবছি দুটো ডাল-ভাত আপনাদের খাওয়াব। আপনি কাল বিকেলে সকলকে নিয়ে একটু আসুন ?

(চলবে————–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।