সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৭০

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : আমরা সকলেই কিচমিতে ফিরে আসার জন্য অস্থির হয়ে পরলাম। দোলাকে উমাকে সমুদ্রের পাড় থেকে কিছুতেই উঠানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবু আমার অনুরোধে উমা দোলা গাড়ীতে বসল। আমি গাড়ী ড্রাইভ করছিলাম, আকাশে অসংখ্য বুটি বুটি সোনার চুমকির মত অসংখ্য তারা আমাকে জীবন সংগ্রামের পথে অভয় দিচ্ছিল। মোটেলে ফিরে এলাম। কিচমিতে ফিরে এসে আমি আমার বেডে শুয়ে পড়লাম। রাতে কিছু খেতে ইচ্ছে করছিলনা। তবু সুশান্ত অনেক জোর করল।
তারপর দিনই আমরা টরেন্টোতে ফিরে আসার জন্য ব্যকুল হয়ে উঠলাম। খুব ভোরে উঠে নাগরার পথে আমরা পরেন্টোতে রওয়ানা হব ঠিক করলাম। দোলার মুখ বিষন্ন, উমার মুখ মলিন। সকালের চা-নাস্তা সেরে সবাই গাড়ীতে উঠে বসল। দিগ-দিগন্তের পথে আবার পাড়ি জমালাম। বিশ্বের দুয়ার আমার চোখের সামনে খুলে দিল। গাড়ী চলছে-ত চলছেই। আবার জর্জিয়া, জার্জিনিয়া রিচমন্ড এর উপর দিয়ে গাড়ী দৌড়ে চলছিল। আমি আনমনে গাড়ী ড্রাইভ করছিলাম। কতক্ষণ আমি ড্রাইভ করি। কতক্ষণ সুশান্ত ড্রাইভ করে। এরকম করে একয়দিন কেটে যাচ্ছে। কিছুক্ষণের ভিতর নায়াগ্রার অপূর্ব ভুবন ভুলানো রূপরাশির কাছে এসে গাড়ী দাঁড় করালাম।
দোলা-উমা চেঁচিয়ে উঠল অপুর্ব, অপুর্ব। নায়াগ্রাকে যত দেখি তত যেন নতুন করে আমার সামনে ওর রূপের পশরা খুলে দাঁড়ায় নুতন বধুর মত, নতুন চেলী পড়ে। যৌবনের উদ্দাম গতিতে যেন নায়াগ্রা ছল ছল, কল কল করে উল্কার মত অসীমের পানে ধেয়ে চলছে। কোন বাধা নেই, বন্ধন নেই, হতাশা নেই, ব্যর্থতা নেই, আছে দিগ-দিগন্ত জুড়ে উচ্ছ্বাস। তখন প্রায় গোধুলী লগ্নের সময় হয়ে উঠেছে। আকাশের বড় চাঁদটা নায়াগ্রা জল প্রপাতের ওপাড়ে বিশাল বিপুল উদ্দামতার আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সেকি অপরূপ মনো মোহিনী সে দৃশ্য আজ আমি আমার লেখার মাঝে তার রূপের বর্ণনা দিতে পারছিনে। তবু মনে মনে বলছিলাম ওগো দাঁড়াও একটু দাঁড়াও আর একটু তোমায় দেখি।
কিছুক্ষণের মধ্যে চাঁদটা ডুবে গেল। লাইটের অনেক ডেকোরেশন ছিল। ভগবানের সৃষ্টির কাছে মানুষের কৃত্তিমতা হাস্যকর। তবু গাড়ী রেখে রেষ্টুরেন্টে আমরা সবাই চা খেয়ে নিলুম। উমা ও দোলার মুখ বড় মলিন। দোলা বলল, দাদু থাকনা আজ এখানে। আমি বললাম, কি লাভ ? বরং টরেন্টো গিয়ে সুশান্তর বাড়ীতে বিশ্রাম করি, কি বল ? দোলা সম্পতি প্রদান করল। আমরা টরেন্টোর পথে গাড়ী ছুটালাম। সারা পথে সুশান্তর সাথে অনেক গল্প করলাম। সারা পথে দু’জনে গল্প করতে করতে রাত ৯টায় এসে সুশান্তর বাড়ীর দরজায় গাড়ী থামালাম। অনেক ক্লান্তি নিয়ে গাড়ী থেকে নামলাম। সমস্ত শরীর ব্যাথায় বেদনায় একে বারে যেন বিছানা নিতে চাইল। রাত্রে আর কিছু খেলাম না। ঘুমে চোখ বুজে গেল। দোলা ও উমা বিছানা নিল। সুশান্ত আমার পাশের খাটে শুয়ে নাক ডাকতে লাগল।
তারপর দিন উমা খুব ভোরে উঠে চায়ের টেবিলে অনেক রকমারি নাস্তা দিল। দোলা তখনও শুয়ে শুয়ে ঘুমুচ্ছিল। সুশান্ত ঘুমে বেহুস হয়ে আছে। উমা সুশান্তকে ডাকছিল এই উঠনা। চা খাবে না ? সুশান্ত আঃ উঃ করে এপাশ ওপাশ হচ্ছিল। উমা তখন মিষ্টি করে হাসছিল, কি ঘুম কাতুরেরে বাবা। দোলাও উঠতে চায় না এপাশ ওপাশ করছে। আমি আমার বিছানায় শুয়ে অনেক কিছু ভাবছিলাম। আবার ছুটি ফুরুলে ইউনিভার্সিটি আর বাড়ী। ছুটিটা ভাবছি সুশান্তর এখানে কাটান যাবে না। দোলা চোখ মুছতে মুছতে বলল ওমা সকাল হল ? আমি ভাবছিলাম এখন রাত। উমা দি একা একাই সব নাশতা করল ?

(চলবে——–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।