সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৬৭

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

 (গত পর্বের পর) : নিশা আমাদের চা নাস্তা খাওয়া নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। ভদ্রলোকের সাথে আমি আলাপ করছিলাম। দোলা-উমা নিশার বাচ্চা দুটোর সাথে গল্প করছিল, মজার মজার। মেয়েটা কজের ফাঁকে ফাঁকে আমার সাথে সুশান্তর সাথে গল্প করছিল। ড্রইং রুমটা ছোট খাটর ভিতর বেশ সাজান গোছান নিখুঁত। একটি বয়স্ক বেশ স্বাস্থ্যবতী মেয়ে খোপায় ফুল গুজে একটি বড় ফটোর মাঝে দাঁড়িয়ে আছে। পাশেই আর একখানা ফটো, খুব নাদুস নুদুস হাঁসি-হাঁসি মুখে খুশী খুশী বুক, উচ্ছল দুটি ছেলে-মেয়ে জড়াজড়ি করে চেয়ে আছে। আমি গৃহ কর্তাকে প্রশ্ন রাখলাম এরা কারা ? ওনি বললেন, খোপায় ফুল গুজে আমার স্ত্রী, আর ছেলে মেয়ে দুটি আমার সন্তান। আর একখানা মুখ কচি কচি মাথায় একটু কাপড় টেনে দেওয়া দাঁত বের করে হাসছে, ভাবলাম এটাই নিশার ছবি।
আমরা উঠি উঠি করছিলাম, নিশা বলল সেকি ? আপনারা এখনই যাবেন ? আমি এত কষ্ট করে রান্না করলাম, আপনারা খাবেন না ? তারপর আমরা খাওয়া-দাওয়া করলাম। অনেক তৃপ্তি করে খেলাম। রান্না অনেক সু-স্বাদু হয়েছে। আমি অবাক হয়ে ভাবছিলাম, এ যে পার্ব্বতীর কথা স্মরণ করিয়ে দেয়। আগের যুগের পার্ব্বতী ? আর এই বিংশ শতাব্দীর যুগের নিশা ? ঐ যুগ আর এ যুগ ? আমি এই নশিার কথা টরেন্টোতে অনেক শুনেছিলাম। আজ চোখে দেখে কিছু কল্পনা করতে পারছিনে। আমি ভাবতে পারছিনে। বিস্ময় থেকে বিস্ময় লোকে আমি অবস্থান করছি।
এই এতটুকু মেয়ে নিশা। ছেলে মেয়ে দুটুর মায়ের অভান পূরণ করার জন্য কি কঠিন ব্রত উদযাপন করেছে। ওরই নিজের বড় বোনের ছেলে মেয়র মায়ের অভাব পূরণ করার জন্য নিজেই যেচে এসে এই ভদ্রলোককে বিয়ে করেছে। স্বামীত্ব বরণ করে সংসারের সকল দায় দায়িত্ব গ্রহণ করে। ¯েœহ, মায়া, মমতা, ভালবাসা দিয়ে এই সন্তান দুটিকে প্রতিপালিত করছে। তিলে তিলে এদের বুভুক্ষ হৃদয়ের কাছে নিজের জীবনকে উৎসর্গ করছে, কি মহান আদর্শ।
আজ মনে হয় ত্যাগ বলে কাকে আমরা জানি না। মহত্ব কাকে বলে আমি বুঝি না। আদর্শ কাকে বলে তা এখনও জানার আমার অনেক বাকী। বিশাল সমুদ্রের কুলে বসে আমি একখন্ড পাথরের নুড়ি কুড়াচ্ছি। বাইরের লোকের সুখ-দুঃখের পাশাপাশি থেকে মিশে। হৃদয়ের পাশাপাশি থেকে তাদের জানতে হয়। অনুভব অনুভূতি নিয়ে তাদের কাছে টেনে নিয়ে তাদের সুখ-দুঃখের কথা লিখতে হয়। সেই হল অমর সাহিত্য।
আমার খালি জানতে ইচ্ছে করে নিশার জীবনে কি ভালো লাগা, ভালবাসা, প্রেম, রোমাঞ্চ আসে নি ? সে কবে ? কখন ? কেউ কি তাকে নিশীথ রাতে চুপি চুপি বলেছিল-নিশা আমি তোমায় ভালবাসি। উজান নদীর তীরে দাঁড়িয়ে নিশার মনকি কেঁদে উঠেনি ? বসন্তের কৃষ্ণচূড়া যখন ফালগুনে রংয়ের আবির ঢেলে সমস্ত পথ প্রান্তর রাঙিয়ে দেয়, নিশার মনে কি একটু রংয়ের নেশা লাগে নি ? বউ কথা কও পাখি যখন ডেকে উঠে নিশার হৃদয় কি একটু দুলে উঠেনি ? চৈতীর উদাস হাওয়া যখন উত্তাল তরঙ্গ তুলে সব বাড়ী ঘর ভেঙ্গে তছনছ করে দিয়ে যায়, ওর মন কি উদাস হয়ে ঘুড়ে বেড়ায় নি ?

(চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।